
|| নিজস্ব প্রতিবেদক ||
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন এ. এইচ. এম. আবু সাঈদ। এ উপলক্ষে আজ সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আকন্দ এবং ভাইস-চ্যান্সেলর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও বিশিষ্ট ভূরাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত রেজিস্ট্রারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে তাঁরা নবনিযুক্ত রেজিস্ট্রারের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে গতকাল রবিবার (৩ মে) মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে এ. এইচ. এম. আবু সাঈদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে যোগদানের আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দীর্ঘ ১৪ বছর অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয়টির পরীক্ষা নিয়ন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও তিনি দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই যুগেরও বেশি সময় ধরে উচ্চপদে কর্মরত ছিলেন।
