পানছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন
|| সেলিন হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চিকনচাঁন পাড়ায় ফ্রী চিকিৎসা সেবা এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন।শনিবার ( ০৯ মে) সকাল সাড়ে দশটায় উপজেলার লোগাং ইউনিয়নের চিকনচাঁন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।এসময়, লোগাং ইউনিয়নের বিভিন্ন পাড়া হতে ৩০০ জন ব্যাক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ সেবা গ্রহন করেন। পাশাপাশি চিকন চাঁন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ছাতা বিতরণ করা হয়।শেষে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।এসময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সম্প্রীতি ব...










