Tuesday, October 6

সর্বশেষ

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা
কৃষি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও সেচব্যবস্থা

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন এবং জামায়াত নেতা ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্...
মেধাবী শিক্ষার্থীর পাশে ইবি জমিয়তে তালাবা: ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেধাবী শিক্ষার্থীর পাশে ইবি জমিয়তে তালাবা: ১০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ধর্মতত্ত্ব অনুষদে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত সংবর্ধনা ও তালিম তারবিয়াত অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে ধর্মতত্ত্ব ডি-ইউনিট ভর্তি পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থী আব্দুল মোত্তালেবকে ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে ভর্তি সহায়তা হিসেবে ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের শিক্ষা যাত্রাকে সহজ ও অনুপ্রাণিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরীসহ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী ও স্বপ্...
কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুষ্টিয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সারারাতব্যাপী নৈশ ইবাদত এবং এক বিশেষ তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বাদ মাগরিব থেকে স্থানীয় দারুল আসফাক আল ইসলামিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুষ্টিয়া জেলা শাখার আমীর আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠা কেবল একটি রাজনৈতিক লক্ষ্য নয়, বরং এটি নবীদের সুন্নত ও আল্লাহ প্রদত্ত অন্যতম প্রধান বিধান। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, আল্লাহ তায়ালা দ্বীন প্রতিষ্ঠার জন্য ইকামতে দ্বীনের যে রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নে নবী-রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সাহাবায়ে কেরামের অনুসৃত পদ্ধতিতেই বর্তমান সমাজ ও রাষ্ট্রে তা কায়েম করত...
ঢাবিতে সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন
ধর্ম ও দর্শন, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুই গ্রন্থের মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার রুমে প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী রচিত গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ মে) সুফি সেন্টারের উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ...
আরিচা ঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়, নেতৃত্বে শ্রমিকদলের বহিষ্কৃত নেতা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আরিচা ঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়, নেতৃত্বে শ্রমিকদলের বহিষ্কৃত নেতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকার স্পিডবোট ঘাটে যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা আদায়, টিকিট না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে শিবালয় উপজেলা শ্রমিকদলের বহিষ্কৃত নেতা আতোয়ার রহমানের বিরুদ্ধে। আতোয়ার রহমান শিবালয় ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আয়নালের ছেলে।ক্ষমতার পালাবদলের পর থেকেই কোন কিছুর তোয়াক্কা না করে, প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে স্পিডবোট ঘাট নিয়ন্ত্রণ ও অবৈধভাবে অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগ রয়েছে এই চক্রের মূল হোতা হিসেবে পরিচিত আতোয়ার রহমানের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আরিচা ঘাট এলাকায় স্পিডবোট চলাচলকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিট না দেওয়া বা চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ নিয়ে সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।সম্...
মির্জাগঞ্জে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়।শনিবার ( ৯ মে ) রাত আনুমানিক ৩ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেস এর নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে।সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ব্লু রংয়ের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পরা এক চোর রাত আনুমানিক ৩ টার দিকে কেঁচি গেটের দুইটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থে...
সিরাজগঞ্জে শিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে শিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাথীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে সকালে শুরু হয়ে ৯ মে সারাদিনব্যাপী এ শিক্ষা শিবির চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মনজুরুল ইসলাম ভূঁইয়া।তিনি তার বক্তৃতায় বলেন, সাথীরা হচ্ছে সংগঠনের প্রাণ। বাংলাদেশের জনগণ শিবিরের দিকে তাকিয়ে আছে। আগামী নেতৃত্বের জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে এবং বর্তমান আধুনিক যুগের সকল জ্ঞান অর্জন করতে হবে। শিবির হচ্ছে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সবাইকে লেখাপড়ায় বেশি মনোযোগী হতে হবে। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য একজন ভালো ছাত্রের খুবই প্রয়োজন। আমাদের সবাইকে মেধাবী হতে হবে এবং ইসলামী জ্ঞানের পাশাপাশি আইটি জ্ঞান সম্পন্ন হতে হবে, তাহলেই আধুনিক বিশ্বের সাথে আমরা এগিয়ে যেতে পারব।...
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তরের মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তরের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নিয়মিত মাসিক বৈঠক ও দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বাদ মাগরীব উত্তরাস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মহানগর উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঞার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন ড. মওলানা মোস্তাক আহমদ। সংগঠনের নিয়মিত কর্মসূচি ‘আমল করি জীবন গড়ি’ পাঠ করেন উত্তরের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা ওয়ালিউল্লাহ ফরাজী। সভাপতির স্বাগত বক্তব্যের পর গত মাসের রেজুলেশন পাঠ এবং কেন্দ্রীয় সার্কুলারের আলোকে চলতি মাসের নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় আল্লাহর রাস্তায় অর্থ ব্যয়ের ফজিলত সম্পর্কে আলোচনা করেন নায়েবে আমীর মুফতী মাওলানা মিজানুর রহমান আসলামী। উপস্থ...
ইবি জমিয়তে তালাবার দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি জমিয়তে তালাবার দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী ‘তালিম ও তারবিয়াত ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জেলা শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়।শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং এস এম রেদোয়ানুল হাসান রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তালাবার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ ওমর ফারুক, তালাবার কেন্দ্রীয় সি: সহ-সভাপতি মোঃ জুবায়ের আহমেদ, ইবি তালাবার সাবেক সভাপতি মাওলানা আনোয়ার হোসেন এবং সাবেক সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলে...
সীমান্তে কড়া পাহারা: অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবির নজরদারি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

সীমান্তে কড়া পাহারা: অনুপ্রবেশ ও চোরাচালান দমনে বিজিবির নজরদারি

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক...