রবিবার, মে ১০

সিরাজগঞ্জে শিবিরের দুই দিনব্যাপী সাথী শিক্ষা শিবির অনুষ্ঠিত

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সাথীদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ মে সকালে শুরু হয়ে ৯ মে সারাদিনব্যাপী এ শিক্ষা শিবির চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মনজুরুল ইসলাম ভূঁইয়া।

তিনি তার বক্তৃতায় বলেন, সাথীরা হচ্ছে সংগঠনের প্রাণ। বাংলাদেশের জনগণ শিবিরের দিকে তাকিয়ে আছে। আগামী নেতৃত্বের জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে এবং বর্তমান আধুনিক যুগের সকল জ্ঞান অর্জন করতে হবে। শিবির হচ্ছে একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সবাইকে লেখাপড়ায় বেশি মনোযোগী হতে হবে। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য একজন ভালো ছাত্রের খুবই প্রয়োজন। আমাদের সবাইকে মেধাবী হতে হবে এবং ইসলামী জ্ঞানের পাশাপাশি আইটি জ্ঞান সম্পন্ন হতে হবে, তাহলেই আধুনিক বিশ্বের সাথে আমরা এগিয়ে যেতে পারব।

উক্ত সাথী শিবিরে জামায়াত এবং শিবিরের জেলা নেতৃবৃন্দসহ অনেকেই বক্তৃতা করেন। এতে প্রায় শতাধিক সাথী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *