হরমুজ প্রণালীতে অচলাবস্থা: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও আকাশচুম্বী হয়ে উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে দাঁড়িয়েছে।একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯৬.১৯ ডলারে পৌঁছেছে। গত এক সপ্তাহে তেলের এই মূল্যবৃদ্ধি যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধির রেকর্ড গড়েছে।বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হরমুজ প্রণালী এখনই খুলে দেওয়া হলেও তেলের বাজার স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময়...










