ফের হরমুজে পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা
|| আন্তর্জাতিক ডেস্ক ||বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মধ্যেই ইরান ইস্যুতে নাটকীয় মোড় নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার জন্য গৃহীত বিশেষ সামরিক কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি তুলে গতকাল ট্রাম্প এই পদক্ষেপের কথা জানান। এর আগে তিনি এক সাক্ষাৎকারে ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিলেও, বর্তমানে সমঝোতার পথে হাঁটাকেই গুরুত্ব দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার থেকেই উপসাগরে আটকে পড়া ট্যাংকারগুলো বের করে আনতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের বিশেষ প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস...










