জয়ার ইরানি সিনেমা ‘ফেরেশতে’ ইরানের জাতীয় পুরস্কার জিতেছে
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে সিনেমা তৈরি করেছেন ইরানের বিখ্যাত নির্মাতা মুর্তজা অতাশ জমজম। জয়াকে নিয়ে তৈরি সিনেমা ‘ফেরেশতে’ মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে। (২০ ফেব্রুয়ারি) রাতে খবরটি জানান জয়া নিজেই৷এই পুরস্কারের পাশাপাশি, ‘ফেরেশতে’ চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককে ‘খয়র-ই-মান্দেগার’ স্মারক প্রদান করে সম্মানিত করা হয়। জয়া আহসান জানান, এই পুরস্কারটি ‘খয়র-ই-মান্দেগার’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়।জয়াকে দেওয়া স্মারকপত্রে বলা হয়, শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র। যা কখনও কখনও মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায়। যাতে তার অস্তিত্বের মু...
