Thursday, November 5

বিনোদন

বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন অভিনেতা পলাশ
বিনোদন

বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন অভিনেতা পলাশ

ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। এই মানবিক বিপর্যয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও।তাদের মধ্যে বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশ। সেখানে পলাশের ডাকবক্সের ২৭ জন ভলান্টিয়ার কাজ করছে।এ সম্পর্কে পলাশ গণমাধ্যমকে বলেন, সবাই শুকনো খাবার ত্রাণসামগ্রী হিসেবে দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিস্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি।হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী তিনদিন এভাবে চলবে। এর আগে আমার ভলান্টিয়াররা ফেনীতে ছিল, এখন তারা কাজ করছে নোয়াখালীতে।রান্না করা খাবার কেন- এমন প্রশ্নে পলাশের ভাষ্য, প্রত...
মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই : পরীমণি
বিনোদন

মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই : পরীমণি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যেখানে পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন।পরীমণি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই। আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’শেষে এ অভিনেত্রীর ভাষ্য, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’সেই পোস্টের কমেন্ট বক্সে ফাহিম নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লা...
বানভাসিদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা
বিনোদন

বানভাসিদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা

দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা- শিল্পী- কর্মচারীরা। বন্যার্তদের সহায়তায় একাডেমির সকল কর্মকর্তা-শিল্পী-কর্মচারীরা তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।সোমবার (২৬ আগস্ট) শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ।এতে আরও বলা হয়েছে, এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটির মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১...
শুকনো খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে অভিনেতা রাশেদ সীমান্ত
বিনোদন

শুকনো খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে অভিনেতা রাশেদ সীমান্ত

বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই তালিকায় পিছিয়ে নেই অভিনয় শিল্পিরাও। বাংলা টিভি নাটকের মেধাবী অভিনেতা অত্যান্ত প্রিয় মানুষ রাশেদ সীমান্ত বন্যার্তদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন শুকনো খাবার সামগ্রী নিয়ে। আজ রবিবার (২৫ আগস্ট) তার অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা ছবিতে নৌকার মধ্যে খাদ্যসামগ্রী প্যাকেজিং করতে দেখা গেছে।রাশেদ সীমান্ত-সহ কয়েকজন অভিনেতা ও তাদের সহযোগীরা দেশের এই করুণ মুহুর্তে কয়েকদিন হলো বন্যাদুর্গত এলাকায় অবস্থান করছেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করছেন।...
বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে যাচ্ছে লুবাবা
বিনোদন

বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে যাচ্ছে লুবাবা

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে ছুটছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যে যার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই তৎপরতায় তারকারাও পিছিয়ে নেই। সেই দলে যোগ দিল খুদে তারকা সিমরিন লুবাবাও। বন্যা দুর্গতদের সাহায্যার্থে ত্রাণ নিয়ে ছুটলো সে।আজ (২৪ আগস্ট) শনিবার ফেসবুক পেজে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে লুবাবা। ত্রাণ পৌঁছানোর কয়েকটি ছবি প্রকাশ করে একটি পোস্ট দিয়েছে সে। লিখেছে, ‘মানুষ তো মানুষের পাশেই দাঁড়াবে। তাই আমিও চলে এসেছি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আপনার একটু সাহায্যই বন্যায় আটকেপড়া মানুষের কাছে অনেক। চলুন সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়াই।’স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ত্রাণসামগ্রী বহন করা একটি গাড়ি থেকে জিনিসপত্র নামাতে হাত লাগিয়েছে লুবাবা।...
বন্যার্তদের পাশে দাঁড়ালেন ডিপজল
বিনোদন

বন্যার্তদের পাশে দাঁড়ালেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বরাবরই দেশের দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। করোনাকালে অসহায় মানুষের পাশে তিনি অকাতরে দাঁড়িয়েছিলেন। চাল, ডাল, লবণ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্যাকেট করে ট্রাকে নিয়ে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সবসময় বন্যার্তদের পাশেও দাঁড়িয়েছেন। ২০২২ সালে সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় দশ ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছেন।এবার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ ১১ জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ফায়ার সার্ভিসসহ সব শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় ঝাঁপিয়ে পড়েছে।মনোয়ার হোসেন ডিপজলও বরাবরের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে কুম...
বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী
বিনোদন

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম-অবন্তী

দেশের বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি পেশার মানুষ। এমন অবস্থায় চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও এগিয়ে এসেছে। তাইতো নিজেদের সামর্থ্যের মধ্য থেকে এগিয়ে এলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মী অবন্তী।শুক্রবার (২৩ আগস্ট) সামাজিক মাধ্যমে 'যত বিপদ, তত ঐক্য' শিরোনামে একটি ভিডিও আপলোড করেন সিয়াম। সেখানে সিয়াম ও শাম্মী জানালেন, বন্যার্তদের মাঝে তারা তাদের দুই মাসের পুরো আয় অনুদান দেবেন।সিয়াম বলেছেন, ‘এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’সিয়াম আরও বলেন, ‘ডোনেশনের কথা সরাসরি বলা উচি...
বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের
বিনোদন

বন্যা কবলিত লক্ষ লক্ষ মানুষ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান তারকাদের

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের আরও কয়েকটি অঞ্চল। বুধবার (২১ আগস্ট) সকাল থেকেই বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।এমন অবস্থায় বন্যা দুর্গতদের সহায়তায় সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ ও তিন বাহিনীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।বুধবার (২১ আগস্ট) বিকেলে চিত্রনায়িকা অপু বিশ্বাস এক স্ট্যাটাসে লিখেছেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার জন্য দোয়া করুন।সংগীতশিল্পী তাসরিফ খান লিখেছেন, ‘ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে! যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে সেখানে উদ্ধার কার্যক্রম শুরু করে বন্যায় আক্রান্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে সহায়তা করা। অনতিবিলম্বে সরকারকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করতে হবে।’চিত্রনায়িকা তমা মির্জা ফেনী ও...
এবার সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’
বিনোদন

এবার সিনেমার নাম ‘হারুনের ভাতের হোটেল’

শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যাদের নিয়ে বেশি আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ। এরইমধ্যে বেরিয়েছে তার কুকর্মের যত খবর। এবার হারুনের কীর্তি উঠে আসছে রূপালী পর্দায়।ডিবি প্রধান থাকাকালীন যত না তার কীর্তি নিয়ে আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি চর্চায় থেকেছে ডিবি অফিসে বিভিন্ন শ্রেণীর লোকজন নিয়ে ভাত খাওয়ার দৃশ্য। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিনেমার নায়িকাদের অনেককেই ডিবি অফিসে ভাত খাইয়েছেন হারুন। এতে মানুষজন তামাশা করে ডিবি অফিসের নাম দেন হারুনের ভাতের হোটেল। এই নামেই সিনেমা বানাবেন অভিনয় শিল্পী জাদু আজাদ।গতকাল সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘হারুনের ভাতের হোটেল’ সিনেমার নাম নিবন্ধন করেন জাদু আজাদ। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’কারা এই ছবিতে অভিনয় করবেন তা এখন চূড়ান্ত করেননি বল...
আমি ওনার বউ লাগি না, সুমনের খোঁজ করতেই বললেন পিয়া জান্নাতুল
অপরাধ, আইন ও আদালত, বিনোদন

আমি ওনার বউ লাগি না, সুমনের খোঁজ করতেই বললেন পিয়া জান্নাতুল

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। জনপ্রিয়তা ও ক্ষমতা- দুটোই পেয়েছিলেন হাতের মুঠোয়। কিন্তু রাখতে পারলেন না। আওয়ামী লীগ সরকার পতনের সঙ্গে সব খুইয়েছেন। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে থাকায় হাসিনার পতনের সঙ্গে সঙ্গে গা ঢাকা দেন তিনি।এদিকে সুমনের অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করতেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। তার কাছে সুমনের খোঁজ জানতে চাইলে সংবাদমাধ্যমকে পিয়া বলেন, ‘বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।’তিনি আরও বলেন, ‘আমি তো আর ওনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে ওনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।’পিয়া বলেন, ‘কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ ক...