স্বপ্নের নায়ক সালমান শাহের ৫৪ তম জন্মদিন আজ
কোটি ভক্তের হৃদয়ের সঙ্গে মিশে থাকা স্বপ্নের নায়ক সালমান শাহের জন্মদিন আজ। বেঁচে থাকলে এদিনে তিনি ৫৪ তে পা দিতেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় এক অভিজাত পরিবারে জন্ম নেন ক্ষণজন্মা এ নায়ক। জন্ম ও মৃত্যু তার একই মাসে। তাই সেপ্টেম্বর মাসটি ভক্তদের জন্য আনন্দ-বেদনার মাস। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তাকে নিয়ে বছরজুড়েই নানা রকম আয়োজন করে থাকেন তার ভক্তরা।অল্প সময়ে ছোট-বড় সবার মন কেড়ে নেন নায়ক সালমান শাহ। তবে হঠাৎ করে ভক্তদের কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান তিনি। তার শোকে সে সময় অনেকের স্বেচ্ছামৃত্যুর খবরও শোনা গিয়েছিল। তবে তার মৃত্যু নিয়ে আজও রয়েছে রহস্য। তার মা নীলা চৌধুরীর দাবি, সালমান আত্মহত্যা করেননি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।পরিবারের বড় ছেলে ছিলেন ইমন। তবে চলচ্চিত্রে সালমান শাহ নামেই পরিচিতি পান তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় ১৯৯৩ সা...










