Saturday, August 29

বিনোদন

বরিশালে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় ‘নজরুলসংগীত কর্মশালা’
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বরিশালে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় ‘নজরুলসংগীত কর্মশালা’

|| নিজস্ব প্রতিবেদক ||নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে এবং বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় নগরীর শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে দু’দিনব্যাপী ‘নজরুলসংগীত কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৪ ও ২৫ জুলাই আয়োজিত এই কর্মশালাটি ২৫ জুলাই সন্ধ্যায় এক বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি।দুই দিনব্যাপী এই আয়োজনে বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর জেলা থেকে প্রায় দুই শতাধিক সংগীত অনুরাগী শিক্ষার্থী অংশ নেন। কর্মশালা শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকর্ম দেশব্যাপী ছড়িয়ে দেওয়া এব...
‘বিয়েটা আর করতে হলো না’: আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি
বিনোদন, সর্বশেষ

‘বিয়েটা আর করতে হলো না’: আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি

|| বিনোদন ডেস্ক ||ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। আর সেই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। ফাইনাল খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি রসিকতার সুরে লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’পরীমণির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার ফেসবুক পোস্টটিতে ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে এবং মন্তব্যের ঘর বন্ধ থাকায় পোস্টটি সমানে শেয়ার করছেন ভক্তরা।এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, ‘ফাইনাল খেলার মধ্য দিয়ে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। কারণ, এই দলের সঙ্গে ইমোশন ও ভালোবাসা—দুটোই জড়িয়ে আছে। তবে আমি...
নজরুল সংগীতে অবদানের জন্য সম্মাননা পেলেন মাহমুদুল হাসান
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নজরুল সংগীতে অবদানের জন্য সম্মাননা পেলেন মাহমুদুল হাসান

|| সংস্কৃতি প্রতিবেদক ||নজরুল সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলেন বিশিষ্ট সংগীতশিল্পী মাহমুদুল হাসান। শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী এবং তাঁর কালজয়ী 'কাণ্ডারী হুঁশিয়ার' কবিতার একশত বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের খুলনা জেলা শাখা। অনুষ্ঠানে মাহমুদুল হাসানের পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিলকেও সম্মাননা প্রদান করা হয়।জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক সাধন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল এবং সম্মাননাপ্রাপ...
‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ পেলেন গণমাধ্যম ব্যক্তিত্ব স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড’ পেলেন গণমাধ্যম ব্যক্তিত্ব স্বীকৃতি প্রসাদ বড়ুয়া

|| নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||টেলিভিশন মিডিয়ায় সংগীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। গত ২৫ জুন রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ফ্রান্স-এর বাংলাদেশ শাখা আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।পুরস্কারপ্রাপ্ত স্বীকৃতি প্রসাদ বড়ুয়া দীর্ঘ দিন ধরে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন। বর্তমানে তিনি জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর নির্বাহী প্রযোজক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত তিনি ৮,০০০-এরও বেশি বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ ও প্রযোজনা করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সিনিয়র সহ-সভাপত...
সংগীত দিবস উপলক্ষে বর্ণালী সরকারের নিবেদন: কাজী নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

সংগীত দিবস উপলক্ষে বর্ণালী সরকারের নিবেদন: কাজী নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানে বর্ষা বরাবরই এক অনন্য ও বহুমাত্রিক রূপ পেয়েছে। তাঁর রচিত বর্ষার গানগুলোতে বিরহের করুণ সুরের পাশাপাশি বৃষ্টির উদ্দামতা ও আনন্দঘন রূপ সমানভাবে ফুটে উঠেছে। নজরুলের জনপ্রিয় এবং কালজয়ী বহু বর্ষার গানগুলোর মধ্যে "বরষা ঋতু এলো এলো " গানটি অনন্য।গানটিতে কন্ঠের সাথে মূলত সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই প্রজন্মের প্রতিভাবান নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার তার কন্ঠের মাধুর্য ও অপূর্ব গায়কীতে এবং তরুণ প্রতিভাবান সেতার শিল্পী জাহাঙ্গীর আলম (শ্রাবণ) এর অনন্য সংগত এবং সংগীতায়োজনে গানটি অসাধারণ এক সৃজনশীল সৃষ্টিতে পরিণত হয়েছে বলে ইতিমধ্যে বোদ্ধা শ্রোতাগণ মন্তব্য করেছেন।এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির কথা এ সুরের সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকেও। নজরুল সংগীতের স...
বিশ্ব সংগীত দিবস ও গজল শিল্পী মনজুরুল ইসলাম খানের জন্মদিন উদযাপন
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বিশ্ব সংগীত দিবস ও গজল শিল্পী মনজুরুল ইসলাম খানের জন্মদিন উদযাপন

|| সংস্কৃতি প্রতিবেদক ||২১ জুন ধানমন্ডি ক্লাবে উদযাপন করা হলো বিশ্ব সংগীত দিবস ও বরেণ্য গজল শিল্পী মনজুরুল ইসলাম খানের জন্মদিন। বসেছিলো দেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পী ও মিডিয়া ব্যাক্তিত্বের সমন্বয়ে গান-গল্প-আড্ডার আসর।দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অসহনীয় যানজটের দুর্ভোগ উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শওকত হায়াত খান, লিনু বিল্লাহ, রবি চৌধুরী, ড. প্রিয়াঙ্কা গোপ, চম্পা বনিক, শহীদ কবীর পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রি, আফসানা রুনা, আতিক বাবু, শারমিন কেয়া, বর্না ইয়াছমিন, সেলিম দৌলা, স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, জাহাঙ্গীর চৌধুরী, আহসান কবীর, ওস্তাদ আবিদ হোসেন, তানবীর দাউদ রনি, আল আমিন চৌধুরী শান্ত, অন্তর, স্মরন, সঞ্জয় দাস, সজীব, সামু বড়ুয়া, অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী প্রমুখ।একই দিনে গজল শিল্পী ও ফরাসী ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র, শাস্রীয় সংগীত বিভাগের প্রধান মনজুরুল ইসলাম খানের, জ...
দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা চাষী আলম
বিনোদন, সর্বশেষ

দ্বিতীয়বার পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা চাষী আলম

|| বিনোদন ডেস্ক ||ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতা চাষী আলমের ঘরে এসেছে নতুন অতিথি। আবারও পুত্র সন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ খ্যাত এই তারকা। আজ সোমবার (১৫ জুন) দুই ছেলে ও স্ত্রী তুলতুলের সঙ্গে তোলা একটি মিষ্টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এই আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন তিনি।ছবিটির ক্যাপশনে চাষী আলম লিখেছেন, ‘শ্রেষ্ঠ নিয়ামত।’ প্রিয় তারকার এই খুশির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার ঢল নেমেছে। নেটিজেনরা এই তারকা দম্পতি ও তাদের সন্তানদের সুস্থতা কামনা করে নানা ইতিবাচক মন্তব্য করছেন।২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এরপর ২০২৪ সালের ১০ জুলাই তাদের কোল আলো করে আসে প্রথম পুত্র সন্তান। এবার দ্বিতীয় সন্তানের আগমনে এই দম্পতির সংসার যেন পূর্ণতা পেল। নির্মাতা কা...
ইউরোপের ছয় শহরে কনসার্ট করতে যাচ্ছেন জেমস
বিনোদন, সর্বশেষ

ইউরোপের ছয় শহরে কনসার্ট করতে যাচ্ছেন জেমস

|| বিনোদন ডেস্ক ||দীর্ঘ দুই মাসের এক জমকালো সফরে ইউরোপের বেশ কয়েকটি দেশে কনসার্ট করতে যাচ্ছেন ‘নগরবাউল’খ্যাত দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজেই তাঁর এই ইউরোপ সফরের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ করেছেন।আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে পারফর্ম করার মধ্য দিয়ে শুরু হবে তাঁর এই সংগীত সফর। এরপর পর্যায়ক্রমে ২৬ জুলাই পর্তুগাল, ৯ আগস্ট সাইপ্রাস, ১৬ আগস্ট রোম, ২২ আগস্ট ভেনিস এবং সবশেষে ৫ সেপ্টেম্বর সুইডেনে গান শোনাবেন এই ব্যান্ড তারকা।জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ইতিপূর্বে আমেরিকার সফল ট্যুরের পর এবার ইউরোপ সফরটি বেশ জাঁকজমকপূর্ণ হবে বলে তাঁরা আশাবাদী। ইতিমধ্যেই কনসার্টগুলোর টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং প্রবাসী বাঙালিরা প্রিয় তারকার এই সুরের উন্মাদনা উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।...
দীর্ঘ বিরতি শেষে ঈদে মিমের রাজকীয় প্রত্যাবর্তন, প্রশংসায় ভাসছে ‘মালিক’
বিনোদন, সর্বশেষ

দীর্ঘ বিরতি শেষে ঈদে মিমের রাজকীয় প্রত্যাবর্তন, প্রশংসায় ভাসছে ‘মালিক’

|| বিনোদন ডেস্ক ||দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে পবিত্র ঈদুল আজহার সিনেমা দিয়ে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। গুণী নির্মাতা সাইফ চন্দন পরিচালিত অ্যাকশনধর্মী ‘মালিক’ চলচ্চিত্রে চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন তিনি। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যা মিমের এই দীর্ঘ অপেক্ষা ও ক্যারিয়ারের বিরতিকে সার্থক করে তুলেছে।দীর্ঘদিন পর পর্দায় ফেরা এবং দর্শকদের এই বিপুল ভালোবাসা নিয়ে মিম জানান, দুই বছরের এই বিরতি তার কাছে বেশ দীর্ঘ মনে হয়েছিল। এ সময়ে দর্শকরা বারবার জানতে চেয়েছেন তার নতুন কাজ সম্পর্কে। দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে তিনি সবসময়ই প্রস্তুত ছিলেন, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবারের ঈদে ‘মালিক’ নিয়ে ফিরতে পেরে মিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দর্শকদের ভালোবাসা ও তুমুল আগ্রহ দেখে...
বিশেষ সম্মাননা পেলেন বরেণ্য তবলা শিল্পী পল্লব সান্যাল
বিনোদন, রাজধানী, সর্বশেষ

বিশেষ সম্মাননা পেলেন বরেণ্য তবলা শিল্পী পল্লব সান্যাল

|| বিনোদন ডেস্ক ||বরেণ্য তবলা শিল্পী পল্লব সান্যাল বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২১ মে ২০২৫ তারিখে ‘পরম্পরা’ আয়োজিত ‘গানে দুজনে’ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা ও সাব কন্টিনেন্টাল মিউজিক ডিপার্টমেন্টের প্রধান, প্রখ্যাত গজল শিল্পী ও শিক্ষক মনজুরুল ইসলাম।সম্মাননাপ্রাপ্ত গুণী শিল্পী পল্লব সান্যাল পাবনা শহরে জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সে তাঁর বাবা শরীরের সান্যাল-এর কাছে তবলায় তাঁর হাতেখড়ি হয়। ১৯৮৫ সালে পিতৃবিয়োগের পর তিনি ঢাকায় কামরুজ্জামান মনী’র কাছে পুনরায় তালিম গ্রহণ শুরু করেন। ১৯৯৩ সাল থেকে নিজেকে পেশাদার তবলা শিল্পী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন তিনি। পরবর্তীতে ২০২৩ সাল থেকে উপমহাদেশের প্রখ্যাত তবলা শিল্পী পণ্ডিত কুমার বসুর কাছে পুনরায় তালিম নেওয়া শুরু করেন। বর্তমানে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ও পেশাদার তবল...