ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম এন্ড হেড অব বিজনেজ ডেভল্পমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।চুক্তিতে উল্লেখ করা হয় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী’সহ তাদের উপর নির্ভরশীল বাবা-মা ও স্ত্রী-সন্তানগণ সকল প্যাথলজিক্যাল টেস্ট, পিসিআর টেস্ট এবং রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেস্টে বিশেষ কর্পোরেট আর্থিক ছাড় পাবেন। এছাড়াও ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে পরিচালিত সকল মাদরাসার শিক্ষক, ক...










