বেলকুচিতে আগুনে প্রাথমিক বিদ্যালয়ের ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত!
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের ১৪৯নং মুলকান্দি বারপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের ঘর-সহ সমস্ত আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে বিদ্যালয় ঘরের ভিতর থেকে আগুনের ধোয়া বের হতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের টিনের ঘরের ভিতর আগুন লেগেছে। এ সময় স্থানীয় লোকজন পানি বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনলেও বিদ্যালয়ে থাকা টেবিল চেয়ার শিক্ষার্থীদের বসার বেঞ্চ ঘরসহ সব কিছু পুড়ে যায়। রমজানের ছুটিতে বিদ্যালয় সরকারীভাবে বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন না।প্রধান শিক্ষক ঘটনাটি সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে জানায় বলে জানা যায়। প্রধান শিক্ষক মোছা: রেহানা খাতুন (ভারপ্রাপ্ত) বলেন, রমজানের ছুট...










