নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদের ইফতার মাহফিল
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কলেজ, মাদ্রাসা), নাগেশ্বরীর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলা অডিটোরিয়ামে মাহফিলটি অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলার সর্বস্তরের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেনসহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম (রেজা), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, সোনালী ব্যাংক লি:-এর নাগেশ্বরী শাখার ম্যানেজার মোঃ এরশাদুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ শামসুদ্দিন, আহ্বায়ক, শিক্ষক/কর্মচারী সমন্বয় পরিষদ (স্কুল, কল...










