শনিবার, এপ্রিল ২৫

শিক্ষাঙ্গন

বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সুন্দর পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় ৪ টি কেন্দ্রে মোট ২১৩৯ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে সুন্দর, সুষ্ঠু পরিবেশে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের ন্যায় বদলগাছীতেও এসএসসি ও সমমানের অনুষ্ঠিত বাংলা ১ম পাঠ পরীক্ষা সকাল ১০ টায় আরম্ভ হয় এবং দুপুর ১টায় শেষ হয়।১১৭৭জন ছাত্র এবং ৯৬২ জন ছাত্রীর অংশগ্রহণ করার কথা থাকলেও ৪ টি কেন্দ্রের ২১৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।এবিষয়ে কেন্দ্র সচিব মাসুদ রানা ও মোজাফফর হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষার পরিবেশ এখন পর্যন্ত খুব ভালো।উপজেলা মাধ্যমিক কর্মকর্তা বলেন, আমি সব কেন্দ্র পরিদর্শন শেষে যে...
বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন সময়ের দাবি
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিভাগীয় পর্যায়ে মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন সময়ের দাবি

|| আব্দুর রহিম ||বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অথচ এইসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া জন্য ইনস্টিটিউট রয়েছে মাত্র একটি। যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট [বিএমটিটিআই ] নামে পরিচিত। বৃহৎ এই শিক্ষক সমাজের সকলকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা একটি মাত্র ইনস্টিটিউটের পক্ষে সম্ভব নয়। যার ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মান, শিক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার ক্রমান্বয়ে কমতেছে। নতুন কারিকুলামের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না অধিকাংশ শিক্ষক। অনেকে এর কারণ হিসেবে কার্যকর প্রশিক্ষণের অভাবকেই দায়ি করছেন।NTRCA- থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকে ১মাসের বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই পাঠদানে পাঠানো হচ্ছে।অনেকে আবার বিএমটিটিআই অনেক দূরে হওয়ার কারণে যেতে পারছেন না। সাম্প্রতিক সময়ে বিএমটিটিআই অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্স চালু করলেও নেটওয়...
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

|| নিউজ ডেস্ক ||এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত।প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।এসএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দেশের সব কোচিং সেন্টার ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার জন্য, বিশেষভাবে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী র...
ঢাকা আলিয়ায় শিক্ষক সংকট নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকা আলিয়ায় শিক্ষক সংকট নিরসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক সংকট নিরসনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ, বুধবার (৯ এপ্রিল) রাজধানী ঢাকায় আলিয়া ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করে তারা।জানা গেছে, সরকারি মাদ্রাসা আলিয়া গত ২৫ বছর থেকে ৪৪টি পদে শিক্ষক নেই, দীর্ঘদিনের শিক্ষক শূন্যতা নিয়ে কোনো রকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠান। ২৫ আগস্ট ২০২৪ তারিখ অধ্যক্ষের পদত্যাগের পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আট মাস অধ্যক্ষ পদটি রয়েছে শূন্য । প্রভাষক থেকে সহকারি অধ্যাপকের অনেকগুলো পদ বছরের পর বছর খালি থাকায় শিক্ষার্থীরা সঠিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। আজ ক্যাম্পাস এবং বকশিবাজার সংলগ্ন রাস্তায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা একযোগে সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন দ্রুত বিভি...
ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে দুর্গম পাহাড়ে শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউনিয়ন উন্নয়ন তহবিল থেকে দুর্গম পাহাড়ে শিক্ষা উপকরণ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়ায় চেংঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্যোগে শিক্ষা ও খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়েছে।বুধবার ( ৯ এপ্রিল) দুপুর একটায় উপজেলার সীমান্তবর্তী দুর্গামনি কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নং ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি উপস্থিত ছিলেন।এ সময় চেয়ারম্যান এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করেন। সকল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলেন। আগামী অর্থ বছরে দুর্গামনি পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের রাস্তা, মাঠ ও স্কুল সংস্কার করার আহ্বান জানান।এসময় ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা দূর্গামনি কার্বারি ...
আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার ও এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ের দ্বিতীয় তলাস্থ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে, স্কুলের সহকারী শিক্ষক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলানা আয়ুব আমিরী, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুোৎসাহী সদস্য সায়েম চৌধুরী, ডা: হেলাল উদ্দিন, মামুনুল ইসলাম, সেলিম উদ্দীন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দৈনিক প্রথম আলো লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক কাইছার হামিদ তুষার প্রম...
গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

গাজায় ইসরাইলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে বেরোবিতে সংহতি সমাবেশ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৭ এপ্রিল ) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠ থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, পার্কের মোড় শহিদ আবু সাঈদ চত্বর, শহিদ আবু সাঈদ গেট প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক মাঠে এসে সমাবেশে মিলিত হয়।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উক্ত সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেরোবি উপাচার্য। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশসহ সারাবিশ্বের বিক্ষুব্ধ মানুষের সাথে একাত্মতা প্র...
গাজায় গণহত্যা, বৈশ্বিক হরতালের প্রতি ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সংহতি প্রকাশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

গাজায় গণহত্যা, বৈশ্বিক হরতালের প্রতি ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়েছে সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা। ফিলিস্তিনে চলমান গণহত্যা একটি মানবিক সংকট ও বিশ্বব্যাপী সকলের বিবেকের এক সমষ্টিগত ব্যর্থতা উল্লেখ্য করে, ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে আজ রবিবার (৬ এপ্রিল) বিকালে বিবৃতি প্রদান করেন।বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন,বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জা...
আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ যোগ্যতায় বিএড/বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগ যোগ্যতায় বিএড/বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স

|| আব্দুর রহিম ||চতুর্থ শিল্প বিপ্লব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যুগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাদ্রাসার প্রশাসনিক পদে যারা নিয়োগ পাবেন তাদেরকে অবশ্যই বিএড/ বিএমএড এবং এমএড/এমএমএড বাধ্যতামূলক করা উচিত। কারণ একজন বিএড/ বিএমএড এবং এমএড/এমএমএড কোর্স সম্পন্ন করা শিক্ষকের সাথে নন-বিএড/ নন-বিএমএড শিক্ষকের সাথে তুলনা করলে আকাশ-পাতাল পার্থক্য দেখা যায়। বিএড/ এমএড কোর্সে শুধু পাঠদান পদ্ধতি সম্পর্কেই পড়ানো হয় না। বরং শিক্ষা দর্শন, শিক্ষা বিজ্ঞান, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষাসংক্রান্ত বিভিন্ন আইন ও নীতিমালা এবং পরিচালনার কর্ম কৌশল সম্পর্কে শেখানো হয়। তাই মাদ্রাসার প্রশাসনিক পদে যিনি আসবেন, তিনি যদি কীভাবে বিদ্যালয় পরিচালনা করতে হয় তাই না জানেন, তাহলে কিরূপ পরিস্থিতি তৈরি হয়?বর্তমানে নন-বিএড ও নন-এমএড শিক্ষক সুপার ও অধ্যক্ষ পদে নিয়োগ পাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো "শিক্ষা ব...
বেরোবিতে হুট করে আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে হুট করে আবাসিক হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর সকল আবাসিক হল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন হলে অবস্থানরত শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুমাতুল-বিদা, শব-ই-ক্বদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ আগামী ২৮ মার্চ ২০২৫ ইং শুক্রবার হতে ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ০৪ এপ্রিল ২০২৫ ইং শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার পর যথারীতি হলসমূহ খুলে দেওয়া হবে।এদিকে হঠাৎ করে হল বন্ধের ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ...