শনিবার, এপ্রিল ২৫

শিক্ষাঙ্গন

বিকেন্দ্রীকরণে স্বস্তিতে রাবি ভর্তিচ্ছুরা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিকেন্দ্রীকরণে স্বস্তিতে রাবি ভর্তিচ্ছুরা

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||প্রতি বছরের তুলনায় এবার ভিন্ন চিত্র দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায়। প্রথমবারের মতো আঞ্চলিক কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১২ এপ্রিল) 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তিযুদ্ধ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮২ হাজার ৭৪১ জন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে ৩৫ হাজার ৬৩০ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ১৮ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে বি ইউনিটের মোট ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে রাবিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১৩ হাজার ৬৩১ জন। বিভাগীয় শহরে প...
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮২ শতাংশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'বি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা দেশের ৫টি বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৮২ দশমিক ৮২ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।'বি' ইউনিটের পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছোটখাটো কিছু ঘটনা ছাড়া আজকের ভর্তি পরীক্ষা ঠিকমত শেষ হয়েছে। আজকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের পরীক্ষা দুটো আরো ভালো হবে।তিনি আরও বলেন, প্রতিবছরের তুলনায় এবারের ভর্তি পরীক্ষায় ভিন্ন চিত্র দেখা গিয়েছে। ভলান্টিয়াররা যে আন্তরিক সেবা দিয়েছে তা দেখে আমি মুগ্ধ। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অত্যন্...
মেডিকেল ও বাইক সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে রাবি ছাত্রদল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

মেডিকেল ও বাইক সেবা নিয়ে ভর্তিচ্ছুদের পাশে রাবি ছাত্রদল

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবদের ফ্রি মেডিক্যাল সেবা, বাইক সার্ভিস, পানি, শরবত ও পত্রিকা বিতরণসহ বিভিন্ন সেবা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব সেবা প্রদান করেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষার দিন সকাল থেকেই ক্যাম্পাস সংলগ্ন কাজলা, বিনোদপুর এবং প্রধান ফটকের সামনে বাইক নিয়ে অপেক্ষা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং অভিভাকদের পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেন। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করেন তারা। দুইটি বুথ থেকে তারা বিভিন্ন মেডিক্যাল সেবা ও ওধুষ প্রদান করেন। এছাড়াও তারা অন্যান্য ...
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৭৬ জন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে লড়ছেন ৭৬ জন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||'বি' ইউনিটভুক্ত ব্যাবসায় শিক্ষা ও ব্যবসা প্রশাসন ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আজ শনিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রামসহ ৪ বিভাগীয় শহরে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এ বছরের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই এক ঘণ্টার এমসিকিউ ভিত্তিক পরীক্ষা। এই ইউনিটে বরাদ্দ আছে ৫৫৯টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪৩৩ জন শিক্ষার্থী। বাণিজ্য শাখায় ৩৬৭টি, বিজ্ঞান শাখায় ১৬৬টি এবং মানবিক শাখায় রয়েছে মাত্র ২৬টি আসন।এ দিকে 'বি' ইউনিটের ভ...
ঢাবিতে আনন্দ শোভাযাত্রা জন্য তৈরি ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ঢাবিতে আনন্দ শোভাযাত্রা জন্য তৈরি ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন

|| মোঃ জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ আগুনে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইসরাফিল বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। ওই আকৃতি পুরোটাই পুড়ে গেছে। একইসাথে পায়রার অবয়বটাও পুড়ে গেছে।সহকারী প্রক্টর আরো বলেন, আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে। আমরা এর পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷...
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” করার সিদ্ধান্ত
রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা” করার সিদ্ধান্ত

|| মো.জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ফিজিবিলিটির বিষয়টি এবার সবচেয়ে দৃষ্টিনন্দন করার চেষ্টা করছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মিলিয়ে একটি বড় আয়োজন করার চেষ্টা চলছে।শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ‘মঙ্গল শোভাযাত্রা’ নামের পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।উপাচার্য বলেন, আমরা একটি দলে কাজ করছি। এবারের শোভাযাত্রায় যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে তার দুটি বার্তা রয়েছে। একটি হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল স্...
‘মার্চ ফর গাজা’য় ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে ঢাবি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‘মার্চ ফর গাজা’য় ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে ঢাবি

|| মো. জলিলুর রহমান | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ'র আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে "মার্চ ফর গাজা" শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণ জমায়েতের আয়োজন করা হয়েছে। সমাবেশটি শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে।উক্ত সমাবেশে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ, দেশের সকল ঘরোয়ানার আলেম-ওলামাসহ দেশের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ থাকবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ৭০ ফুট ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে।শনিবার ঢাবির ভিসি চত্বরে ২ টা ১৫ মিনিটে সকল...
পাঁচ আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

পাঁচ আঞ্চলিক কেন্দ্রে রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার শুরু হবে। এদিন বেলা ১১টায় ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হবে। এবারই প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ এপ্রিল ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এসব তথ্য জানান।এবার তিনটি ইউনিটে ৪ হাজার ৩২৩টি আসনের বিপরীতে মোট ২ লাখ ৩৭ হাজার ৪১৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদন্দিতা করবেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির বিষয়টি বি...
রাবি ছাত্রীকে ‘ইভটিজিং’ এর অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবি ছাত্রীকে ‘ইভটিজিং’ এর অভিযোগে দুজনকে পুলিশে সোপর্দ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ‘ইভটিজিং’ এবং বিনা অনুমতিতে ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগত শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।আটক দুই বহিরাগত হলেন বরেন্দ্র কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং শাহ মখ্দুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসান।ভুক্তভোগী ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রী ক্যাম্পাসে প্রবেশ করছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে শহীদ শামসুজ্জোহা চত্ত্বরে দিকে আগালে ৩টি মোটরসাইকেল ওই ছাত্রীকে অনুসরণ করেন। এতে ওই নারী শিক্ষার্থী ভয় পেয়ে চিৎকার করেন। এ সময় মোটরসাইকেলে থাকা কয়েকজন ওই শিক্ষার্থীকে জানায়, পেছনে থেকে একটি ছেলে আপনার ভিডিও করতে...
ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ জন পরীক্ষার্থী

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের মতো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।প্রথম দিনের পরীক্ষায় মোট ২২০০ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ২১৬৯ জন, অনুপস্থিত ছিলেন ৩১ জন পরীক্ষার্থী।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাতাব হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের ইউআরসি কর্মকর্তা আব্দুল আজিজ। এ সময় পরীক্ষাকেন্দ্রগুলোর বাইরে অপেক্ষা করতে দেখা যায় অভিভাবকদের।ফুলবাড়ী জছিমিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবেদ আলী খন্দকার জানান, তাঁর কেন্দ্রে ৫...