ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ
|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে আসার পর এবার আত্মপ্রকাশ করেছে ইসলামী ছাত্রী সংস্থা।এর আগে, কোন নারী সদস্য না থাকায় শিবিরের কমিটিকে প্রশ্নবিদ্ধ করা হলে তারা জানান যে, নারী শিক্ষাথীদের আলাদা প্লাটর্ম আছে। যা পরবর্তীতে তারা নিজেরাই আত্মপ্রকাশ করবে।অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে বুধবার (২৮ মে ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সাথে সাক্ষাৎ করে নানা দাবি-দাওয়া নিয়ে স্বারকলিপি জমা দেওয়ার মাধ্যামে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তারা।স্বারকলিপি জমা দেওয়ার সময় ঢাবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী, সেক্রেটারিসহ মোট সাতজন উপস্থিত ছিলেন। প্রথামিকভাবে সংগঠনটির সভানেত্রী ও সেক্রেটারির পরিচায় জানা গেছে। পূর্ণাঙ্গ কমিটির তালিকা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির সভানেত্রী।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছ...










