শনিবার, এপ্রিল ২৫

শিক্ষাঙ্গন

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতিবাদ সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবিতে প্রতিবাদ সমাবেশ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'সাধারণ শিক্ষার্থীবৃন্দ'-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা কুয়েটের শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি দিবেন, তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, 'কুয়েটে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার কারণে বহিরাগত ক্যাডারদের দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণ করা হয়েছে। সেই হামলায় যাদের রক্ত বয়েছে, তাঁদের...
জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

জানা গেল ফাজিল অনার্স পরীক্ষা শুরুর তারিখ

|| আরিফুল ইসলাম | ইআবি প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে সারাদেশের মাদরাসায় ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৩ আগামী ২৫ মে থেকে শুরু হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ মে থেকে পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার কেন্দ্র ও সময়সূচিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।...
ঢাবিতে ২০০৯-২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অনিয়ম তদন্তে কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ২০০৯-২৪ সাল পর্যন্ত শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অনিয়ম তদন্তে কমিটি গঠন

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আন্তঃবিভাগ শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়ে থাকলে তা তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।এ লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভাগে শিক্ষক পদোন্নতিতেও অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখার জন্য ডঃ তাজমেরী এস এ ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। তাজমিরা এস ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড.মামুন আহমেদ প্রো-উপচার্য (শিক্ষা), ড. আকা ফিরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য) এছাড়াও আইন অনুষদের ডিনও সদস্য হিসেবে এই কমিটিতে থাকবেন এবং ...
রাবিতে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

রাবিতে জমকালো আয়োজনে বর্ষবরণ উদযাপন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||বাংলার নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করেছে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টাই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের উদ্ভোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এরপর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। পরে শান্তির বার্তা নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।এবারের আনন্দ শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল জুলাই অভ্যুত্থানকে ধারণ করে ২৪ ইঞ্চি কলম, আন্দোলনে শহীদ মুগদ্ধের পানি বিতরণের দৃশ্যকে স্মরণ করে বোতলের ভাস্কর্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ করা প্রতীকী বিমান, যেটার গায়ে লেখা ‘ঢাকা টু দিল্লি’, হাত পাখা, ঢেঁ বাঙালি জেলেদের মাছ ধরার পলি, পালকি এবং গরুর গাড়িতে বরযাত্রা। যার প্রত্যেকটি বিশেষ অর্থে তাৎপর্যপূর্ণ। এছাড়াও এবারের আনন্দ শোভাযাত্রায় ফিলিস্তিনের ওপন ইসরায়েলের বর্রবতার চিত্র হিসেবে যুদ্ধ বিমানে...
রাবিতে নববর্ষে প্রদর্শিত হবে দেশের ‘সবচেয়ে বড়’ স্ক্রলচিত্র
শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

রাবিতে নববর্ষে প্রদর্শিত হবে দেশের ‘সবচেয়ে বড়’ স্ক্রলচিত্র

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||ক্যালেন্ডারে চলছে চৈত্রের শেষদিন। দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। এ বছরের নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বাংলার লোকজ ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে বানানো দেশের 'সবচেয়ে বড়' স্ক্রলচিত্র প্রদর্শন করা হবে। বেলা সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে দিনব্যাপী।প্রদর্শনীর বিষয়টি আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে চারুশিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হীরা সোবহান।সংবাদ সম্মেলনে অধ্যাপক হীরা সোবহান জানান, আগামীকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে চারুকলা অনুষদ প্রাঙ্গণে অধ্যাপক হীরা সোবহানের অঙ্কিত এই স্ক্রলচিত্রটি প্রদর্শিত হবে। এ দিন বেলা সাড়ে ৯টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।সংবাদ সম্মেলনে লিখ...
বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সরকারি বই বিক্রি! 

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বেলকুচিতে ষোলশত জাঙ্গালিয়া স্কুলের শাখা স্কুল হিসেবে পরিচালিত বেলকুচি উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির অনুপস্থিতিতে সহকারি শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), মোহাম্মদ আলী ও আব্দুল আজিজ মিলে  পরিকল্পিতভাবে পুরাতন বই-সহ ২০২৫ সালের নতুন বই আনুমানিক ২৫ মণ  বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার নামে মিথ্যা কিছু গুজব ছড়ানোর কারণে আমি বেশ কিছুদিন যাবত স্কুলে যাচ্ছি না। এবং কয়েকদিন আগে সভাপতিকে একটি মামলায়  পুলিশ গ্রেফতার করে জেলে পাঠানোর সুযোগে স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান, আলমগীর হোসেন (নিরব), আব্দুল আজিজ ও মোহাম্মদ আলী পরিকল্পিতভাবে সকল বই বিক্রি করে দেয়। এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।অভিযুক্ত সহকারী শিক্ষক মিজানুর...
বাংলাদেশে প্রথম ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’ ইউআইইউ’তে অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

বাংলাদেশে প্রথম ‘হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫’ ইউআইইউ’তে অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন (আইরিক) এবং হার্ভার্ড টি.এইচ. চ্যান স্কুল অফ পাবলিক হেলথের হেলথ সিস্টেমস ইনোভেশন ল্যাব (HSIL)-এর যৌথ সহযোগিতায় দুইদিনব্যাপী “হার্ভার্ড HSIL হ্যাকাথন ২০২৫” -এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল ১২ এপ্রিল ২০২৫ রোজ শনিবার বিকাল ৫:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা: মোঃ আবু জাফর, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. আমিরুল ইসলাম, এনডিসি এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডি...
রাবিতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা পাঠ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী কবিতা পাঠ। সাংস্কৃতিক সংগঠন শব্দকলা কর্তৃক আয়োজিত প্রোগ্রামটি রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিবাদের স্লোগান ছিল ‘ফিলিস্তিনে জ্বলছে আগুন জ্বলছে আগুন বক্ষে, বিশ্ববাসী দাঁড়াও রুখে মানবতার পক্ষে’।উদ্ভোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, কবিতা যেমন কোমলতার কথা বলতে পারে তেমনি দ্রোহ, বিদ্রোহ,যুদ্ধের ভাব প্রকাশের অনন্য মাধ্যম হিসেবে কাজ করে। আমি মনে করি, যে যুদ্ধটি চলছে সেটি অবিচারের বিরুদ্ধে সুবিচারের যুদ্ধ, মানুষের অধিকারের বিরুদ্ধে অধিকার হরণের যুদ্ধ। যুদ্ধের অনেকগুলো দিক আছে, মাঠে যুদ্ধ হয়, জ্ঞানের রাজ্যে যুদ্ধ হয়, ঠিক তেমনি সাংস্কৃতিক অঙ্গনেও যুদ্ধ হয়।তিনি আরও বলেন, সাংস্কৃতিক অঙ্গ...
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ এপ্রিল) সকালে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক ৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ‘বি’ ইউনিটে রংপুর অঞ্চলের ২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৮.৩১%।কৃষি গু...
মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের অংশগ্রহণ

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেছে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। এতে ঢাকা আলিয়ার বিভিন্ন দল মতের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।শনিবার (১২ এপ্রিল) বেলা ১.৩০ টায় ঢাকা আলিয়ার হলপাড়া থেকে কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বকশীবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে গণজমায়েতের সাথে মিলিত হয়।মার্চ ফর গাজা কর্মসূচিতে শিক্ষার্থীরা' ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো স্লোগানের সাথে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা।মার্চ ফর গাজা কর্মসূচির বিষয়ে ঢাকা আলিয়ার শিক্ষার্থী মাহবুব হোসেন বল...