Friday, July 17

শিক্ষাঙ্গন

ইউআইটিএসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইটিএসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯ টায় রাজধানীস্থ বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালিত হয়।বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা দমন ও বংশবিস্তার রোধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশেপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিএসই আড্ডা’!
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিএসই আড্ডা’!

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশে এই মুহূর্তে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলির অধিকাংশতেই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট রয়েছে। অর্থাৎ কম্পিউটার বিজ্ঞান, আইটি ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ে লেখাপড়ার সুযোগ বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই আছে। যদি প্রশ্ন করা হয়, শুধু বইপত্রের লেখাপড়া নয় বরং আড্ডার ফাঁকে ফাঁকে পড়ালেখা এবং লেখাপড়ার ফাঁকে ফাঁকে আড্ডা দিয়ে কম্পিউটার সায়েন্সের মত জটিল বিষয় শেখা ও ক্যারিয়ার গড়া নিয়ে পরামর্শ পাওয়া যায় এমন কোন বিশ্ববিদ্যালয় আছে কি-- তাহলে পাঠক হয়তো চিন্তায় পড়ে যাবেন। কারন হাতেগোনা দুচারটি বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও হয়তো এমন সুযোগ পাওয়া যাবে না!এই প্রেক্ষাপটে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট শুরু করেছে অসাধারণ এক উদ্যোগ- “সিএসই আড্ডা” যেখানে সিএসই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক...
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের শোক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের শোক

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।বুধবার (২৩ জুলাই ২০২৫) এক শোক বার্তায় ওই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।শোকা বার্তায় তিনি জানান, ওই হৃদয়বিদারক দুর্ঘটনায় পুরো জাতির সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সবাই স্তম্ভিত ও শোকাহত। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে ঝোলা...
২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

২০ জন শিক্ষার্থীকে বাঁচিয়ে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের শিক্ষিকা মেহরিন

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||নিজের জীবন বাঁজি রেখে ২০ জন শিশুকে রক্ষা করা সাহসী শিক্ষিকা মেহরীন চৌধুরীকে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নীলফামারীতে জানাজা নামাজ শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গত ২২ জুলাই বেলা ৩টা ২০ মিনিটে তার লাশ নিয়ে গ্রামের বাড়ি পৌঁছায় অ্যাম্বুলেন্স। ৩টা ৫০ মিনিটে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দাফন করা হয় বাবা-মায়েরকবরের পাশে।মেহরীন জলঢাকা উপজেলার বগুলাগাড়ী রাজারহাট চৌধুরী পাড়া এলাকার মৃত মহিতুর রহমান চৌধুরীর মেয়ে। তার দুটি সন্তান রয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি। স্বামী, সন্তান নিয়ে ঢাকার উত্তরার একটি বাসায় বসবাস করতেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ও বাংলা ভার্সনের কো অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্র...
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সলঙ্গায় স্কুল স্কুলে দোয়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সলঙ্গায় স্কুল স্কুলে দোয়া অনুষ্ঠিত

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুল ও মাদ্রাসাগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সলঙ্গা সদরের মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল, সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সলঙ্গা শাহীন স্কুল, ঘুরকা আদর্শ উচ্চ বিদ্যালয়, বলাই শিমলা দাখিল মাদ্রাসা, আমশড়া ফাজিল মাদ্রাসা, সলঙ্গা নূরানী বিজ্ঞান মাদ্রাসা, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসাসহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকালের ঢাকা উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত দোয়া মাহফিলগুলোতে নিহতদের পরিবার-পরিজ...
মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বেরোবিতে বিশেষ দোয়া
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বেরোবিতে বিশেষ দোয়া

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছিল।মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বাদ জোহর বেরোবি কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।এই হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে সারাদেশের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও মঙ্গলবার জাতীয় ...
বেতাগীতে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেতাগীতে মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠিত

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বেতাগীতে কাউনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত এবং যারা চিকিৎসাধীন তাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।বিশেষ দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষিক নাজমুল ইসলাম নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনা করেন।...
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের জন্য ইউআইটিএসে মিলাদ ও দোয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাহফিলে দোয়া পরিচালনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ হাসান ইমাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান, বিশ্ব...
বার্ন ইউনিটে শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য গণিত শিক্ষকের আহাজারি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

বার্ন ইউনিটে শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য গণিত শিক্ষকের আহাজারি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে শুয়েও দগ্ধ শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য আহাজারি করছিলেন মাইলস্টোন স্কুলের গণিত শিক্ষক আশরাফুল ইসলাম। যেন তিনি তার সন্তানতুল্য শিক্ষার্থীদের জন্য কাতরাচ্ছিলেন।গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমার বিধ্বস্তের ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা একজন শিক্ষক এই আকুতি জানাচ্ছিলেন।শিক্ষক আশরাফুল ইসলাম একজন মানুষ, বাবা ও শিক্ষক। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীতে।তিনি বার্ন ইউনিটের যেই ওয়ার্ডে আছেন, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট। তিনি ব্যাথার থেকে বেশি কাতরাচ্ছিলেন তার স্টুডেন্টদের জন্য। তিনি বার বার বলছিল, ”ভাই,আমার বাচ্চাগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের কষ্ট হচ্ছে অ...
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ইআবি উপাচার্যের শোক

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ একাধিক হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম।সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ভাইস চ্যান্সেলর। একই সঙ্গে তিনি অগ্নিদগ্ধ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।এক শোকবার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি আমাদের হৃদয় বিদারিত করেছে। আহতদের সেবায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এটাই প্রত্যাশা।এ ঘটনায় শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমা...