ইউজিসির গবেষণা কার্যক্রমে ইবির ১৪১ শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত
|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে ২০২৫-২৬ আর্থিক বছরে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষক-শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে রয়েছেন ৬৫ জন শিক্ষক, ৬৯ জন শিক্ষার্থী ও ৭ জন পিএইচডি গবেষক। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এই গবেষণা কার্যক্রমের মেয়াদ এক বছর। এই প্রকল্পের অধীন প্রত্যেক গবেষককে অর্থ প্রদান করা হবে।বিশ্ববিদ্যালয়ের মোট ৭টি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও পিএইচডি গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রয়েছেন— ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ৭ জন শিক্ষক, ৩ জন শিক্ষার্থী ও ৩ জন পিএইচডি গবেষক। কলা অনুষদের ১০ জন শিক্ষক, ১ জন শিক্ষার...










