বার্লিনে জলবায়ু সম্মেলনে প্রেসিডেন্সির অধ্যাপক ড. জুলফিকার আলী
|| নিজস্ব প্রতিবেদক ||জার্মানির বার্লিনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে উপকূলীয় নারীদের জীবন কথা তুলে ধরলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার আলী।বিশ্বের ৩৫ টি দেশের প্রায় ৭০ জন গবেষক, পরিবেশবাদী, শিক্ষক, ডোনার এজেন্সি ও উদ্যোক্তাদের নিয়ে ২৯–৩০ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো - “4th Global Summit on Advances in Earth Science and Climate Change”যার মূল প্রতিপাদ্য—“Earth’s Future: Harnessing Science, Technology, and Equity for a Sustainable Planet।”। এই সম্মেলনে Distinguished Speaker হিসেবে আমন্ত্রিত হয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ও বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ জুলফিকার আলী তুলে ধরলেন জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় নারীদের জীবন সংগ্রাম ও স্বাস্থ্য সংকটের চিত্র। তাঁর বক্তব্যের শুরুতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নি...










