Tuesday, October 13

শিক্ষাঙ্গন

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| জবি প্রতিনিধি ||রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গতকাল ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিক বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (ড্রয়িং ও পেইন্টিং বিভাগ) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটে।নিহতের মেস সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে এক ব্যাচমেট ফোনে না পেয়ে মেসে দেখতে বললে দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ে মেস সদস্যরা। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালার কাচ ভেঙে ভেতরে ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখা যায়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ত...
ইবিতে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।প্রতিযোগিতার ফাইনালে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শাহিনুজ্জামান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক, আল-ক...
ইবিতে ‘আইইউসানস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে ‘আইইউসানস’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস’ (আইইউসানস)-এর নবগঠিত কমিটির উদ্যোগে ক্যাম্পাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেটে ‘গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি আসাদুল্লাহ্ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ। এ ছাড়া সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সভাপতি আসাদুল্লাহ্ আল গালিব বলেন, “নবগঠিত কমিটির এটি প্রথম সামাজিক কাজ। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা...
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন

|| মির্জা নাদিম ||আল কুরআনের জ্ঞানকে শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ গুরুত্বের জায়গায় প্রতিষ্ঠার লক্ষ্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার উত্তরার ১৬ নম্বর সেক্টর দ্বিতীয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘আল কুরআন ভোকাবুলারি কম্পিটিশন’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় কুরআনের শব্দার্থ ও অর্থ অনুধাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়।প্রাণবন্ত এ অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল বলেন, তানযীমুল উম্মাহ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল হাফেজ ও আলেম তৈরির মাধ্যমে সমাজের সর্বস্তরে আল কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া। ...
সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ধস: খোলা মাঠেই চলছে পাঠদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন ধস: খোলা মাঠেই চলছে পাঠদান

​|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ধসে পড়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। জীবনের ঝুঁকি এড়িয়ে পাঠদান চালু রাখতে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে বিদ্যালয় মাঠে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পুরানো ভবনের একটি ক্লাসরুমের একাংশ হঠাৎ ভেঙে পড়ে। পরবর্তীতে বাঁশ ও সাময়িক জোড়াতালি দিয়ে ঘরটি আটকানোর আপ্রাণ চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। যেকোনো সময় পুরো কাঠামো ধসে পড়ে বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। জরাজীর্ণ এই অবস্থার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমে ঢুকতে ভয় পাচ্ছে।বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, জরাজীর্ণ ঘরের মধ্যে বসে ক্লাস করতে তাদের প্রবল ভয় করে। বাইরে মাঠে ক্লাস করতে গিয়ে রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া মোকাবিল...
চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি মায়েরা ও স্থানীয় অভিভাবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। স্বাগত বক্তব্য দেন থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যুবায়ের আল মুকুল।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরক...
ঢাবিতে ‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার
ধর্ম ও দর্শন, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘বাংলার রুমি’ সৈয়দ আহমদুল হকের ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||উপমহাদেশের খ্যাতিমান আন্তঃধর্মীয় সম্প্রীতিসাধক, সুফি গবেষক ও ‘বাংলার রুমি’ শাহসুফি সৈয়দ আহমদুল হক (র.)-এর ১৫তম ওফাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক-এর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কা...
মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বার্ষিক অভিভাবক সমাবেশ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খায়রুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মো. আলতাফ হোসেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব মো. আমীর হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শহীদ তিতুমীর একাডেমির সাবেক অধ্যক্ষ জনাব মাও. দেলওয়ার হোসাইন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল আমান ইসলামী ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রকৌশল শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনের জটিল সমস্যা চিহ্নিত করে তার কার্যকর সমাধান দেওয়ার সক্ষমতা অর্জন জরুরি। এ বিষয়টি সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’ শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসাবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. এ বি এম আলিম আল ইসলাম।কর্মশালায় জটিল প্রকৌশল সমস্যা শনাক্ত ও বিশ্লেষণ, সমস্যা সমাধানের উপযোগী ডিজাইন তৈরি এবং মানসম্মত ফাইনাল ইয়ার ক্যাপস্টোন প্রজেক্ট প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রজেক্টগুলো যাতে বাস্তব জীবনের সমস্যা, শিল্পখাতের প্রয়োজন এবং নির্ধারিত কারিকুলামের...
ইউআইইউতে ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে’র (এসওবিই) বিবিএ প্রোগ্রাম অফিসের উদ্যোগে বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতি, করপোরেট জগতের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পর্কে সরাসরি ধারণা দিতে ‘মিট অ্যান্ড কোয়েশ্চেন দ্য এইচআর লিডার্স’ শীর্ষক একটি প্রোগ্রাম সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ও আর্থিক সেবা, নিয়োগ, আবাসন ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতের স্বনামধন্য করপোরেট ও মানবসম্পদ পেশাজীবীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সঙ্গে শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি করা এবং বর্তমান সময়ের পরিবর্তনশীল কর্মক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান ও দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে মূল বক্তব্য...