Tuesday, July 14

শিক্ষাঙ্গন

শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিক্ষাবান্ধব পরিবেশের দাবিতে দেবেন্দ্র কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারকলিপি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ক্যাম্পাসের অভ্যন্তরে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং বহিরাগতদের লাগামহীন শো-ডাউনের প্রতিবাদে ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখা।অধ্যক্ষ প্রফেসর ড. মাহফিল খানের হাতে স্মারকলিপিটি তুলে দেন সংগঠনটির কলেজ শাখা সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আরিফ হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম।স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো সুস্থ ও নিরাপদ পরিবেশ, যা বর্তমানে চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত আলীমুল হক হলের সামনের অংশ, নজরুল চত্বরের পুকুর পাড় এবং মহিলা হোস্টেলের উত্তর পাশের খালি জায়গায় মাদক সেবনের মহড়া চলছে। ...
ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহে জমিয়তে তালাবার কাউন্সিল: সভাপতি মারুফ, সম্পাদক রায়হান

|| নিজস্ব প্রতিবেদক ||ঝিনাইদহে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া জেলা শাখার কাউন্সিল সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জেলার মাদরাসাতু মিনহাজিন নবুওয়াত মিলনায়তনে মাদ্রাসার ছাত্র ও সুধীজনদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ছাত্রসমাজের অধিকার রক্ষা ও দ্বীনি শিক্ষার প্রসারে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মারুফ হাসান সভাপতি এবং মোঃ আবু রায়হান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাব...
​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলীম

|| ​আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা জনাব মো: আমিরুল ইসলাম খান আলীম। জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১০(১)(ই) অনুযায়ী জাতীয় সংসদের মাননীয় স্পিকার তাকেসহ মোট ৫ জন সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।​সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের গণমানুষের নেতা হিসেবে পরিচিত আমিরুল ইসলাম খান এমপিকে এই পদে মনোনীত করায় তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অর্জনে মাননীয় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত সিনেট সদস্য তার মেধা ও প্রজ্ঞা দ...
সিউলে আন্তর্জাতিক কনফারেন্স শেষে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তৎপর ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সিউলে আন্তর্জাতিক কনফারেন্স শেষে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তৎপর ইআবি ভিসি

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শিক্ষা ও গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘কোইআরটিআরইই’-এর আমন্ত্রণে চার দিনব্যাপী আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশ লাইব্রেরি ডিজিটাল ইনোভেশন কনফারেন্স’-এ তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।সফরকালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষাক্ষেত্রে উন্নত গবেষণা ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বিভিন্ন সেমিনার ও মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এ সময় তিনি সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশটির বেশ কয়েকটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং দুই দেশের মধ্যে গ্রন্থাগার খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলো...
বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পদার্থবিজ্ঞান বিভাগ
খেলাধুলা, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ান পদার্থবিজ্ঞান বিভাগ

|| বেরোবি প্রতিনিধি ||বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ান হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বনাম পদার্থবিজ্ঞান বিভাগ। খেলায় এমআইএস বিভাগকে ৩০ রানে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় পদার্থবিজ্ঞান বিভাগ।টসে জিতে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। এদিকে পদার্থবিজ্ঞান প্রথম ব্যাটিং করে ১৪১ রাতের টার্গেট দেয়। খেলার ২য় ইনিংসে ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ১১ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হলেও হারতে হয় ফাইনালে। খেলায় ৩১ বলে ৬৩ রান করে অর্ধশত করেন অর্পণ কুমার।এদিকে ২য় ইনিংসে ২১ রান দিয়ে ৫টি উইকেট...
শাকির সবুরের অনুবাদে ইরানি গল্পের মহাকাব্যিক সংকলন
বিশেষ সংবাদ, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

শাকির সবুরের অনুবাদে ইরানি গল্পের মহাকাব্যিক সংকলন

|| সাহিত্য ডেস্ক ||বাংলা অনুবাদ সাহিত্যে সরাসরি ফারসি ভাষা থেকে সরাসরি কাজ করার নজির খুব বেশি নেই। সেই শূন্যতা কাটিয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান (শাকির সবুর)। ২০২৬ সালের অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর ‘সমকালীন ইরানের নির্বাচিত ছোটোগল্প’ গ্রন্থটি বর্তমানে পাঠকমহলে এক বিশেষ আকর গ্রন্থ হিসেবে সমাদৃত হচ্ছে।বিশাল ব্যাপ্তির এই গ্রন্থে সমকালীন ইরানের শীর্ষস্থানীয় ৩৩ জন প্রথিতযশা গল্পকারের ৩৩টি কালজয়ী গল্প স্থান পেয়েছে। বইটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ইংরেজি বা অন্য কোনো তৃতীয় ভাষার সাহায্য ছাড়াই এটি সরাসরি মূল ফারসি থেকে বাংলায় অনূদিত হয়েছে। ফলে গল্পের মূল ভাব, সাংস্কৃতিক আমেজ ও ভাষাগত মাধুর্য এখানে অক্ষুণ্ণ রয়েছে। অনুবাদক শাকির সবুর কেবল ভাষান্তরই করেননি, বরং একজন গবেষকের ...
এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ, ২ জুলাই পরীক্ষা শুরু

|| অনলাইন ডেস্ক ||চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানান।দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে মাদরাসা ও কারিগরি বোর্ডে এই নিয়ম থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের প্রথা এবারই ভাঙছে।...
প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, এসএসসি পরীক্ষা সুষ্ঠু হয়েছে: শিক্ষামন্ত্রী
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, এসএসসি পরীক্ষা সুষ্ঠু হয়েছে: শিক্ষামন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সারাদেশে আয়োজিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সন্তোষ প্রকাশ করেন।মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, এবারের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমনকি প্রশ্ন আউট নিয়ে কোথাও কোনো আলোচনা বা গুঞ্জনও নেই বলে তিনি জানান।শিক্ষামন্ত্রী তার বক্তব্যে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকদের সহযোগিতার কারণেই একটি নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষার বার্তা দেশবাসীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। পরীক্ষা শুরুর আগে নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো গণমাধ্যমে প্রচার হওয়ার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। বিশেষ করে 'জেন-জি' ...
সিংগাইরে আকস্মিক এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে আকস্মিক এসএসসি কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় তার আগমন টের পাননি কেন্দ্র সংশ্লিষ্ট কেউ।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী কেন্দ্র দুটির সার্বিক পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের আসন বিন্যাস, শৃঙ্খলা এবং পরিবেশ যাচাই করেন। আকস্মিক এই সফরে কেন্দ্রগুলোর বাস্তব পরিস্থিতি সরাসরি মূল্যায়নের সুযোগ পান তিনি।পরিদর্শনের এক পর্যায়ে জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ কর...
ইউআইইউ’তে “এআই ট্রান্সফরমেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে “এআই ট্রান্সফরমেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে “এআই ট্রান্সফরমেশন: এনহ্যান্সিং প্রডাক্টিভিটি, এমপ্লয়াবিলিটি এন্ড ইনস্টিটিউশনাল ইফিসিয়েন্সি” শীর্ষক একটি সেমিনার গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেমিনারটি ইউআইইউ’র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্...