Friday, October 16

শিক্ষাঙ্গন

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ডিআইইউ : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ডিআইইউ : আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের ১৪টি দেশের ৩৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃস্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এই প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য এবং এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি (এএইউ) প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য একমত হয়েছে।গত ৩১ অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে ২২তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ) ২০২৪- এর আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন এই চুক্তি স্বাক্ষর হয়। ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এই ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।ড. মো. সবুর খান এই চুক্তির ব্যাপারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃস্থানীয় প্র...
মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রবের সঙ্গে আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য আমার দেশ সম্পাদককে ফুল দিয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। আমার দেশ সম্পাদক মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ খবর নেন ও এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় দৈনিক আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ উপস্থিত ছিলেন।মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সঙ্গে আমার দেশ সম্পাদকসহ অতিথিবৃন্দ।মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য দৈনিক আমার দেশকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লে...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “বিজনেস ফেস্ট-২০২৪” উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “বিজনেস ফেস্ট-২০২৪” উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস ক্লাব 'বিজবক্সের' আয়োজনে ‘বিজনেস ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৩ টায় একটি উদ্বোধনী নৃত্য এবং ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করার মধ্য দিয়ে বিজনেস ফেস্ট এর দ্বিতীয় দিনের জমকালো আয়োজন শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মোঃ আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মোঃ সাকির হোসাইন, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম, বিজনেস ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. মোঃ জুলফিকার আলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বিজনেস ক্লাবের অ্যাডভাইজার নাজিয়া আক্তার রাশমি, লেকচারার এবং কো-অ্যাডভাইজার মারভিন রাজী মেবিন, বিভিন্ন ডিপার্টমেন...
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি প্রফেসর ড. পেয়ার আহমেদ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি জবি প্রফেসর ড. পেয়ার আহমেদ

|| নিজস্ব প্রতিবেদক ||চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের অধ্যাপক ড. পেয়ার আহমেদ। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই গুণ শিক্ষাবিদকে নিয়োগ দিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০–এর ১০(১) ধারা অনুযায়ী তাকে পদে নিয়োগ করা হলো।বেশ কয়েকটি শর্তে অধ্যাপক ড. পেয়ার আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। মহামান্য রাষ্ট্...
ইউআইটিএসে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগ-এর উদ্যোগে “Career Pathways in Public Relations Expert Insights” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই সেমিনারের আয়োজন করা হয়।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উক্ত অধিবেশনটি পরিচালনা করেন মাস্টহেড পিআর-এর অ্যাকাউন্ট ডিরেক্টর জনাব মোঃ রাকিব উদ্দীন।অধিবেশনে জনাব মোঃ রাকিব উদ্দীন পাবলিক রিলেশনস্ (পিআর) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কর্মক্ষেত্রে পিআর-এর সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ এবং কেরিয়ার হিসেবে পিআর-এর সম্ভবনা তুলে ধরেন। সেমিনরের শেষ অংশে তিনি উপস্থিত শিক্ষার্থীদের পাবলিক রিলেশনস্ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদান করেন। এই অধিবেশনে তাঁকে আমন্ত্...
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে ডিআইইউ
শিক্ষাঙ্গন, সাক্ষাৎকার

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে ডিআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের বহুল পরিচিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের তালিকায় শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ তালিকায় ডিআইইউকে ‘খুবই উঁচুমানের গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি-এশিয়ার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০তম স্থানে রয়েছে বাংলাদেশের এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে অবদান রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নেয়া পদক্ষেপগুলোর প্রতিচ্ছবি হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়।বুধবার (৬ নভেম্বর) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এর তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এছাড়া ডিআইইউ এ তালিকার ‘এমপ্লোয়ার রেপুটেশন’ বিভাগে ১৩১তম স্থানে অবস্থান করছে, যা এই খাতের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের স...
ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে দশ টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর মোহাম্মদ সুমনের সভাপতিত্বে উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে জনানো হয়, প্রতিবারের ন্যায় এবারও ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্র-শিক্ষক ইন্টারঅ্যাকশন সেশনের আয়োজন করতে পেরে আনন্দিত। এই প্রাণবন্ত সেশনটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারগণের সংযোগ, নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করা এবং আলোচনা কর...
উচ্চশিক্ষা আলোচনার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ডিআইইউ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

উচ্চশিক্ষা আলোচনার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি ডিআইইউ

|| নিজস্ব প্রতিবেদক ||‘এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরাম (এইউপিএফ)’- এর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ)। ‘এশিয়া এলাইন্স ইউনিভার্সিটি (এএইউ): শিক্ষার মাধ্যমে ঐক্য সৃষ্টি- একটি প্লাটফর্ম, অসীম সম্ভবনা’ শিরোনামের এই আন্তর্জাতিক ফোরামের এক সেশনে অংশ নেয় ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং এইউপিএফ-এর বর্তমান কমিটির সদস্য ড. মো. সবুর খান। লিথুনিয়া, ম্যাকাউ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ অংশগ্রহণে সেশনটি সঞ্চালনা করেন তিনি।উচ্চশিক্ষা আলোচনার বিশ্বমঞ্চে বক্তব্য দিচ্ছেন ডিআইইউ'র চেয়ারম্যান ড. মো. সবুর খান।গত ৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে এইউপিএফের তিনদিন ব্যাপী (৩০ অক্টোবর-১ ...
ইউআইইউ’তে ইংলিশ অলিম্পিয়াড’র বাছাই পর্ব অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে ইংলিশ অলিম্পিয়াড’র বাছাই পর্ব অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের তরুণদের নেতৃত্ব গুণাবলিকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি তাদের ইংরেজি ভাষাজ্ঞানকে আরও দৃঢ় করতে শুরু হয়েছে ইংলিশ অলিম্পিয়াড সিজন-০৪। ইংলিশ অলিম্পিয়াডের ঢাকা বিভাগের বাছাইপর্ব গতকাল ইউনাইটেড ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, চাইল্ড রাইটস একটিভিস্ট ফাতিহা আয়াত, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোলান্ড, জনপ্রিয় শিক্ষক এবং শিক্ষা উদ্যোক্তা ফাহাদ হোসেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার সানী আব্দুল হক এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ই...
গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষর
শিক্ষাঙ্গন, সর্বশেষ

গবেষণা ও ক্যারিয়ার উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রামীণফোনের সমঝোতা স্মারক স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠান দুটি এক সাথে কাজ করবে। এ চুক্তি যৌথ গবেষণা প্রকল্প, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে গবেষণা, শিক্ষা ও ক্যারিয়ার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং এর ফলে অ্যাকাডেমিক উৎকর্ষ আরো বৃদ্ধি করবে। এর ফলে লেকচার, সেমিনার, ও কনফারেন্সের মতো বিভিন্ন জ্ঞানভিত্তিক ইভেন্ট অনুষ্ঠিত হবে যেখানে শিক্ষার্থী, অ্যাকাডেমিকস ও ইন্ডাস্ট্রি লিডাররা একত্রিত হবেন এবং যা তাদের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দেবে।এই চুক্তির ফলে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, বিজ্ঞান ও বিজনেস স্টাডিজের মতো উচ্চ চাহিদাসম্পন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করবেন, যা তাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর...