Friday, October 16

শিক্ষাঙ্গন

বাংলাদেশের ঐতিহ্যের বৈচিত্র্য উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহ্যের হাট’
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বাংলাদেশের ঐতিহ্যের বৈচিত্র্য উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহ্যের হাট’

|| নিজস্ব প্রতিবেদক ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত সব পণ্যের পশরা সাজিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ঐতিহ্যের হাট'। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় এবং একই সাথে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা জোগাতে “ঐতিহ্যের হাট” শিরোনামে ব্র্যান্ডিং বাংলাদেশ ¯শ্লোগান নিয়ে ২০২২ সালে যাত্রা শুরু করা এই ফ্ল্যাগশিপ ইভেন্ট আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ।সোমবার (১৮ নভেম্বর) বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্যাম্পাসে এই বিশেষ হাটের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক (১৮-২৪ নভেম্বর) সপ্তাহের উদ্বোধন করা হয়।বাংলাদেশের ঐতিহ্যের বৈচিত্র্য উদযাপনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে 'ঐতিহ্যের হাট'জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। উদ্ব...
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

|| নিজস্ব প্রতিবেদক ||সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীর রেল ও সড়ক পথে করা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তারা এই অবরোধ প্রত্যাহার করে নেন।এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আমতলী সড়কে অবস্থান নেন সরকারি তিতুমীর কলেজের কয়েকশ শিক্ষার্থী। তাদের সড়ক অবরোধের ফলে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।অবরোধের মধ্যে একটি ট্রেন মহাখালী ক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করেন। কিন্তু ট্রেনটি না থামিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে অবশ্য ট্রেনটি চলে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।অবরোধ চলাকালীন শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তিতুমীর কলেজকে স্বতন...
যৌন আকর্ষণ প্রতিরোধে স্কুলে মার্জিত ইউনিফর্ম চালুর প্রয়োজনীয়তা ও পরামর্শ
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

যৌন আকর্ষণ প্রতিরোধে স্কুলে মার্জিত ইউনিফর্ম চালুর প্রয়োজনীয়তা ও পরামর্শ

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইবি, কুষ্টিয়া ||আল্লাহর সৃষ্টির সবকিছুতেই রয়েছে বৈচিত্র। স্রষ্টা হিসেবে আল্লাহতালার নিদর্শনগুলোর অন্যতম হলো মানব তথা নারী-পুরুষের সৃষ্টি। এবং তাদের ভাষা এবং বর্ণের বৈচিত্র (সূরা আর-রুম:২২)।ছেলে-মেয়ে ভিন্ন চরিত্র ভিন্ন বৈশিষ্ট্য ভিন্ন আকৃতি এবং ভিন্ন করে অথচ সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। (সূরা আত তীন:৪) উভয়ের মধ্যে রয়েছে কাম রিপু ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি কিছু কমন বিষয়। আবার লিঙ্গের দিক থেকে ভিন্নতার কারণে পরস্পর পরস্পরের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করে থাকে। আর এটা হয় টিনএজ ছেলেমেয়েদের মধ্যে। আর এসময়টাতেই তারা পিতা-মাতা অভিভাবকদের ছেড়ে স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করতে যায়। এ সময়টাতে তারা একান্তে সান্নিধ্যে থাকে।দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহশিক্ষার সুযোগ থাকায় তারা অবাধ মেলামেশার সুযোগ পায়। আর অধিকাংশ ছেলে-মেয়ে এ সুযোগটাকে কাজে ...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||উদ্ভাবন, প্রযুক্তি এবং সৃজনশীলতার রোমাঞ্চকর সপ্তাহ আয়োজনের লক্ষে প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে বহুল প্রত্যাশিত "সিএসই ফেস্ট ২০২৪" আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) দুপুর ২ টায় এই উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলমান এই উৎসবটিতে থাকছে প্রতিযোগিতা, কর্মশালা এবং গুণীজনের আলোচনার বৈচিত্রপূর্ণ সমাহার।আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সী ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির।প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “সিএসই ফেস্ট ২০২৪” উদ্বোধনইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান (নাঈম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার জনাব সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপ...
বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

|| আসাদুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় থেকে শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিটির আয়োজন করে বেলকুচি উপজেলা দুর্নীতি কমিশন প্রতিরোধ কমিটি।বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণউপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম, এ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বতি উপ সহকারী পরিচালক মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীত...
ইউআইইউতে ফল-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ফল-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় ইউআইইউ খেলার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার।ইউআইইউতে ফল-২০২৪ শিক্ষার্থীদের নবীনবরণ অ...
ইউআইটিএসে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করে বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব।বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।উপাচার্য আবু হাসান ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্লাব হচ্ছে একটি সংঘ, ক্লাবের মাধ্যমে সমষ্টিগতভাবে কার্য পরিচালনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো একাডেমিক কাজের পাশাপাশি এক্সট্রা কারিকুলার ও কো-কারিকুলার কার্যক্রম পরিচালনা করে থা...
ইউআইইউ’তে “রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম” বিষয়ক সেমিনার এবং “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব” উদ্বোধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে “রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম” বিষয়ক সেমিনার এবং “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব” উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইউআইইউ’র সেন্টার ফর এনার্জি রিসাচ (সিইআর) এবং হুয়াওয়ে বাংলাদেশ’র সহযোগিতায় “রোল অফ স্মার্ট গ্রিড ইন দ্যা ফিউচার পাওয়ার সিস্টেম” বিষয়ক সেমিনার এবং “হুয়াওয়ে-সিইআর, ইউআইইউ সোলার ল্যাব” উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া।হুয়াওয়ের অর্থায়নে ইউআইইউতে ল্যাবটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই ল্য...
ইআবি’র নতুন প্রো-ভিসি ইবি প্রফেসর আবু জাফর খান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইআবি’র নতুন প্রো-ভিসি ইবি প্রফেসর আবু জাফর খান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।বৃহস্পতিবার (৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম।প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়া-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।নিয়োগের শর্তে বলা হয়েছে- প্রো-ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ য...
বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাসে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।বেরোবি’র শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম'র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিতবিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক মোঃ রাফিউল আজম খান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ শাখাওয়াত...