ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিল “মে ইট প্লিজ দ্য কোর্ট-আনলকিং দ্য এসেনশিয়ালস অফ মুটিং অ্যান্ড অ্যাডভোকেসি”। শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’, জেসাপ বাংলাদেশ, হার্থ বাংলাদেশ, দ্য ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এবং দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’স অফিস অফ ওভারসিজ পসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেনিং।এই কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের মুটিং ও অ্যাডভোকেসির দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ লাভ করেছেন। এই ওয়ার্কশপটি ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুটকোর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী আইন শিক্ষার্থীদে...










