ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
|| সৈয়দ ওসমান বিন হাসনাইন | ইবি প্রতিনিধি ||বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র – নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী।সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক প্রধান সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থিওলজি এন্ড ই...










