প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা
|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে আইন বিভাগ। উজ্জ্বল আলো, হাসি, আর তারুণ্যের উদ্দীপনায় ভরপুর এই আয়োজন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের আত্মবিশ্বাসকে উদ্দীপ্ত করতে এক অসাধারণ উদ্যোগ হয়ে উঠেছিল।প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইন বিভাগের ফ্রেশার রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যা ফিতা কেটে উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অতিথিবৃন্দ।বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির প্রিন্সিপাল এডভাইজার, রেজিস্ট্রার ও আইন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন।পরে অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রিন্সিপাল এডভাইজর এবং ভা...










