যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ঢাবি’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত
|| নিজস্ব প্রতিবেদক ||যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাবি উপাচার্যের সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড টেকনোলজি’র সহযোগী ডিন অধ্যাপক ড. উইলিয়াম ফিলিপস্ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সামসাদ মর্তূজা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিবুল হক এবং ইম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।এই সমঝো...










