Thursday, October 15

বাণিজ্য ও অর্থনীতি

সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা ​| নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আক্কাছ আলী নামের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।সাটুরিয়া ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরগজ বাজারের সার ব্যবসায়ী আক্কাছ আলী সার ব্যবস্থাপনা আইনের ১২/১ ধারা লঙ্ঘন করায় ১২/৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।​অভিযান পরিচালনাকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দ...
মানিকগঞ্জে রিয়ালের বান্ডিলে খবরের কাগজ: প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রিয়ালের বান্ডিলে খবরের কাগজ: প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সৌদি রিয়ালের বান্ডিলের ভেতরে বিশেষ কৌশলে রাখা পুরোনো খবরের কাগজ এবং ওপরে ৫০ রিয়ালের মাত্র তিনটি আসল নোট বসিয়ে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ রেস্টুরেন্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাইকদিয়া গ্রামের এনামুল শেখ (৪০) ও আলম শেখ ওরফে আলেম (৫০)। তবে এ ঘটনার সময় তাঁদের সহযোগী জাহাঙ্গীর শেখ নামের এক ব্যক্তি পালিয়ে যান।পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গড়পাড়া ইউনিয়নের ঠাটাংগা শাহে জামে মসজিদের ইমাম মো. ইসমাইল হোসাইন শামীমের সঙ্গে গত শনিবার হকার সেজে পরিচিত হন জাহাঙ্গীর শেখ। কথা বলার একপর্যায়ে নিজের কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল রয়েছে জানিয়ে ব্যাংকের মাধ্যমে তা ভাঙিয়ে দিতে সহযো...
মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

|| আন্তর্জাতিক ডেস্ক ||হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত নতুন করে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। ইরানের একটি দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং এর জবাবে তেহরানের রক্তক্ষয়ী পাল্টা আক্রমণের ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে পুনরায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।আজ ৩১ আগস্ট (সোমবার) আন্তর্জাতিক মান সময় অনুযায়ী ভোরে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.২১ ডলার বা ২.৫১ শতাংশ বেড়ে ৯০.৩১ ডলারে গিয়ে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.৮৩ ডলার বা ২.১৯ শতাংশ বেড়ে ৮৫.২৩ ডলার স্পর্শ করে।এর আগে গত রবিবার হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে অবস্থিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে আজ সোমবার সকালে জর্ডানে অবস্থি...
নিরাপদ খাদ্য ও মজুতের স্বচ্ছতায় ‘জিরো টলারেন্স’: খাদ্যমন্ত্রী
কৃষি, জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নিরাপদ খাদ্য ও মজুতের স্বচ্ছতায় ‘জিরো টলারেন্স’: খাদ্যমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তাঁর ভাষ্য, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। তাই খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সরকারি খাদ্যগুদামের তদারকি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। মজুতের হিসাবের সঙ্গে বাস্তব চিত্রের কোনো গরমিল, খাদ্যশস্য আত্মসাৎ, সংরক্ষণে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়...
দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট: দ্রুত বিচার দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের গাছার বুশির মিল এলাকায় দোকানের ভেতরে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে গলা কেটে হত্যার পর মালামাল লুটের ঘটনায় দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ শিল্প ব্যবসায়ী মালিক সমিতির নেতাকর্মীরা।বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ আগস্ট দোকানের ভেতরে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে নৃশংসভাবে হত্যার পর মালামাল লুটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুর রহমান বলেন, প্রকাশ্য ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা ও লুটপাটের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়...
মানিকগঞ্জে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি, (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার নয়া কান্দি দোয়াত আলী দাখিল মাদ্রাসার সামনে স্কেলের অস্থায়ী অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।স্থানীয়দের ভাষ্য, একটি ওভারলোড গাড়ি স্কেলে আসার পর গাড়িটির চালান কপি দেখতে চাওয়া হয়। তবে চালান কপি দিতে না পারায় গাড়িটি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ট্রাক মালিক সমিতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এসে স্কেলের অস্থায়ী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ।এ সময় অফিসের বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে স্কেলের কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে কারা ঠিক কী কারণে এবং কতজন মিলে ভাঙচুর ...
বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে চড়া সুদ ও হয়রানিমূলক মামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে চড়া সুদ ও হয়রানিমূলক মামলার অভিযোগ

|| জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে সাহিদ হোসেন (২৬) নামের এক বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ, অর্থ আত্মসাৎ, চড়া সুদের কারবার এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির মারাত্মক অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ডিজিটাল আর্থিক সেবাকে হাতিয়ার বানিয়ে প্রতারণার ফাঁদ পেতেছেন সাহিদ। অর্থ লেনদেনের একপর্যায়ে ব্যাংক চেক ও ভুয়া ঋণের অজুহাতে আদালতে মামলা করে সামাজিকভাবে চাপ সৃষ্টি করাই তাঁর মূল কৌশল।উপজেলার লক্ষীকুল গ্রামের আছমা বেগম জানান, ২০২২ সালে বিকাশ পিন সামঞ্জস্য করার কথা বলে সাহিদ তাঁর মোবাইলের ওটিপি (OTP) হাতিয়ে নেন। এরপর থেকে তাঁর অ্যাকাউন্টে আসা টাকা অন্য নম্বরে সরিয়ে নেওয়া হতো। একপর্যায়ে কোনো লেনদেন না থাকা সত্ত্বেও আছমার মেয়ের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি করে বসেন সাহিদ। পরবর্তীতে আছমা, তাঁর মেয়ে ও শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মো. মজনু রহমানের বি...
ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ

​|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে বিসিআইসি ডিলারের গোডাউনে হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। সার বিতরণ কার্যক্রম শুরুর আগেই উত্তেজিত কৃষকদের একটি দল গোডাউনে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ডিলার।‎রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ধলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।‎স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ধলডাঙ্গা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাইফুর রহমান ওরফে মুকুল হাজীর মাধ্যমে ওই দিন ১৭ মেট্রিক টন, অর্থাৎ ৩৪০ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছিল।‎বিতরণ কার্যক্রম শুরুর আগেই বরাদ্দের তুলনায় বেশি সংখ্যক কৃষক ডিলারের গোডাউনের সামনে জড়ো হন। এ সময় সার স্বল্পতা এবং ভবিষ্যতে সার পাওয়া য...
তজুমদ্দিনে চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুনর্বরাদ্দের দাবি
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগ, পুনর্বরাদ্দের দাবি

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ বরাদ্দে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। এসব ভুয়া ও নিয়মবহির্ভূত বরাদ্দ বাতিল করে প্রকৃত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পুনঃবন্টনের দাবি জানিয়েছেন তারা।শনিবার (২২ আগস্ট) শশীগঞ্জ দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন হাওলাদার।লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৪ সালে শশীগঞ্জ দক্ষিণ বাজারে ৪১টি চান্দিনা ভিটা একসনা লিজ দেওয়া হয়। ২০০৭ সালে উচ্ছেদ হওয়া প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সরকারি চাকরিজীবী, অপ্রাসঙ্গিক ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিদের নামেও এসব ভিটা বরাদ্দ দেওয়া হয়েছে। ...
ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১‎
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির অভিযানে ৫৫ ভারতীয় মোবাইল জব্দ, আটক ১‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় চোরাই ৫৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।‎বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।‎পুলিশ জানায়, অভিযানে উত্তর তিলাইয়ের বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকিয়ে রাখা ৫৫টি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এসব মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য ১৩ লাখ টাকা।‎স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় চোরাই মোবাইলের কেনাবেচার সঙ্গে জড়িত। ...