Thursday, July 16

বাণিজ্য ও অর্থনীতি

মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

মন্ট্রিমস লিমিটেডের জাতীয় রপ্তানি ট্রফি অর্জন

দেশের অন্যতম সুনামধন্য শিল্পগ্রুপ মন্ডল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান- 'মন্ট্রিমস লিমিটেড' জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) অর্জন করেছে। প্রতিষ্ঠানটির এক্সেসরিজ এবং প্যাকেজিং বিভাগে দেশের রপ্তানি ব্যবসায় ২০২১-২০২২ সালে অসাধারণ অবদানের জন্য এই ট্রফি দেয়া হয়।রবিবার (১৪ জুলাই ২০২৪) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, এমপির হাতে ট্রফিটি তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে ২০২১-২২ অর্থবছরে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হয় ৭৭টি প্রতিষ্ঠানকে। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পায় একটি প্রতিষ্ঠান। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মো...
অবশেষে অর্ধেকে নামলো কাঁচা মরিচের দাম
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

অবশেষে অর্ধেকে নামলো কাঁচা মরিচের দাম

রাজধানীর বিভিন্ন বাজারে আজ রবিবার (১৪ জুলাই) সকালেও কাঁচা মরিচ কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছিল। বিকেলেই এই কাঁচা পণ্যের দাম নেমেছে প্রায় অর্ধেকে।বিক্রেতারা গণমাধ্যমকে জানান, রাজধানীতে সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। এদিন বিকেলে তারা কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করছেন তারা।বিক্রেতারা বলেন, সকাল অবধি তারা ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।...
নাগালের বাইরে কাঁচা মরিচ, বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

নাগালের বাইরে কাঁচা মরিচ, বিক্রি হচ্ছে ৪০০ টাকায়

বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। আজ রবিবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষি ও ব্যবসায়ীরা বলছেন— এ বছর মরিচের আবাদ শুরুর সময় প্রচণ্ড খরা ও গরমে মরিচগাছগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন কমেছে। এছাড়া ভারী বর্ষণসহ বিভিন্ন কারণে কাঁচা পণ্যের সরবরাহ কমে গেছে, ফলে কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০-৪০০ টাকা কেজি। আর দেশি মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকা। অবশ্য পাড়া-মহল্লায় এর চেয়ে বেশি দামেও কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছে। ভারতীয় কাঁচা মরিচ আকারে দেশি মরিচের তুলনায় কিছুটা বড়।ব্যবসায়ীরা বলছেন— মরিচের উৎপাদনস্থলেই দাম বেশি। যেমন দেশের কাঁচা মরিচের অন্যতম উৎপাদন এলাকা বলে পরিচিত পাবনার সাঁথিয়া ও বেড়া...
আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

আজ জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী

বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি দেওয়া হবে আজ রবিবার (১৪ জুলাই)। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করবেন।বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।২০২১-২২ অর্থবছরের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পাবে ৭৭টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাবে একটি প্রতিষ্ঠান।শনিবার (১৩ জুলাই) টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। ...
প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

প্রধানমন্ত্রীর চীন সফর : বিশ্বমানের লেনদেন সেবা দিতে নগদ-হুয়াওয়ে চুক্তি

দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেন অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে উভয় পক্ষ একটি চুক্তি সই করেছে, যা দেশের মানুষকে নগদের মাধ্যমে উপহার দেবে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা।মঙ্গলবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শাংরিলা হোটেলে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও চীনের হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি সই হয়।বিজ্ঞাপনএই চুক্তির ফলে নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন সেবা উপভোগ করতে পারবেন।নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভ...
ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ফের পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি, এবার কোথায় গিয়ে ঠেকবে?

পেঁয়াজের ঊর্ধ্বমূল্যে সীমিত আয়ের মানুষের জীবন ওষ্ঠাগত। এক কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। শেষ এক সপ্তাহে কেজিপ্রতি দাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। দেড় মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। যদিও মাত্র কয়েকমাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে। বাজারে এখনো দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যেখানে আগামী মৌসুম আসতে আরও প্রায় ছয়-সাত মাস বাকি। যে কারণে এখন সাধারণ মানুষের কাছে বড় প্রশ্ন-‌ মৌসুমের শেষে এ বছর নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কোথায় গিয়ে ঠেকবে?বিজ্ঞাপনতবে এ প্রশ্নের সদুত্তর নেই কারও কাছেই। বাংলাদেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ার ঘটনা গত কয়েক বছরে ঘটছে। ২০১৯ সালে ঘাটতি দেখা দিলে কার্গো বিমানে জরুরিভিত্তিতে পেঁয়াজ আমদানি করতে হয়েছে। তবে ওই সময়ও সেসব পদক্ষেপে খুব বেশি সুফল আসেনি। আড়াইশো টাকা দরে পেঁয়াজ কিনে খেয়েছে মানুষ।এ অবস্থায়ও পেঁয়াজের দাম নিয়ে এখনো টনক নড়েনি বাণিজ...
জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু : রেলমন্ত্রী
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ তার উন্নয়নের জন্য জাপানের কাছ থেকে অনেক বেশি পরিমাণে সরকারি উন্নয়ন সহায়তা পেয়ে থাকে।’সোমবার (৮ জুলাই) বেলা ১২টায় রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম একথা বলেন।বিজ্ঞাপনএসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রেলমন্ত্রী বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং রেলওয়ের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জ...
জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে ‌‘সুন্দরবনের মধু’

বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে ‘সুন্দরবনের মধু’। রবিবার ৩০শে জুন শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এ তথ্য জানিয়েছে।অধিদফতর জানিয়েছে, এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের (ডিসি) আবেদন পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি জার্নাল আকারে প্রস্তুত করে বিজি প্রেসে পাঠানো হয়েছে। জার্নাল প্রকাশের তারিখ থেকে দুই মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে পণ্যটিকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেওয়া হবে।বিজ্ঞাপনজানা গেছে, বাগেরহাটের জেলা প্রশাসক কর্তৃক ‘সুন্দরবনের মধু’ পণ্যটিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য গত ০৭.০৮.২০১৭ তারিখে আবেদন দাখিল করা হয়। ডিপিডিটি ওই আবেদন পরীক্ষান্তে আবেদনে উল্লেখিত বিষয়ে আরো অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য আবেদনকারীকে অনুরোধ জানায়।ডিপিডিট...
জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

জব্দের আগেই ৮ কোটি টাকা সরান মতিউর, ব্যাংকে আছে ৪ কোটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক কর্মকর্তা মতিউর রহমানের জব্দ করা ব্যাংক হিসাবে আছে কেবল ৪ কোটি টাকা! ছেলের ‘ছাগলকাণ্ড’ আলোচনায় আসার পরপরই এসব হিসাব থেকে মোট ৮ কোটি টাকা সরিয়ে ফেলেন মতিউর। সব মিলিয়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১১৫টি হিসাবে এই কাস্টমস কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।মতিউরের ব্যাংক হিসাব পর্যালোচনায় এসব তথ্য উঠেছে বলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে।বিজ্ঞাপনগত ঈদুল আজহার আগে ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশিত হওয়ার পর মতিউর রহমান দেশজুড়ে আলোচিত হন। এরপর তাদের সম্পদের খোঁজে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গত ২৫ জুন দুদকের অনুরোধে মতিউর রহমান ওরফে পিন্টু, তাঁর দুই স্ত্রী ও পাঁচ সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের মুঠ...
ডিম ও মুরগির দাম কমেছে
বাণিজ্য ও অর্থনীতি, সংবাদ

ডিম ও মুরগির দাম কমেছে

রাজধানীতে কমেছে সোনালী মুরগি ও ডিমের দাম। শনিবার (৬ জুলাই) রাজধানীর বাজারগুলোতো এসব খাদ্যপণ্য কমে বিক্রি হচ্ছে।বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। গত সপ্তাহে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।বিজ্ঞাপনব্যবসায়ীরা বলছেন, কোরবানি ঈদের পর বাজারে মুরগির চাহিদা কমায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকায়।বাজারগুলোতে প্রতি কেজি টমেটো ১৮০ টাকা, গাঁজর ১০০ টাকা, পটল ৬০ টাকা, শসা ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা ও কচুরমুখী প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।এছাড়াও বাজারভেদে প্রতি কেজি আলু বিক্...