আশুলিয়ায় অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু
দাবি মেনে নেওয়ায় সাভারের আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আজও বন্ধ রয়েছে ৯টি কারখানা। এ ছাড়া ৮টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, কয়েকটি পোশাক কারখানা বকেয়া বেতন দিতে না পারায় বন্ধ রেখেছে। আবার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও বকেয়া বেতনের জন্য কর্মবিরতি পালন করছেন। ১৭টি পোশাক কারখানার মধ্যে ৯টি পোশাক কারখানা ১৩(১) ধারায় বন্ধ এবং ৮টি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও সেনা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।শিল্প পুলিশ জানান, আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা দাবি মেনে নিয়েছেন। এতে বিজিএমইএ সিদ্ধান্ত মোত...










