Thursday, July 16

বাণিজ্য ও অর্থনীতি

বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের
প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি

বিজয় উল্লাসে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় প্রবাসীদের

শেখ হাসিনার পলায়ন ও তার সরকার পতনে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে ও মালয়েশিয়ার মারদেকা স্কয়ারে সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা দেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করে।এর আগে, প্রবাসী বাংলাদেশিরা দেশের সংঘটিত ন্যাক্কারজনক ছাত্র-জনতা হত্যা-নির্যাতনের প্রতিবাদে এবং সাধারণ ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশের পতাকা হাতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে।সোমবার (৫ আগস্ট) সোমবার শেখ হাসিনার পদত্যাগের খবর আসলে তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। এই সময় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যকে জড়িয়ে ধরে, একে অপরকে মিষ্টি খাওয়ায়ে বিজয় উল্লাস করেছে।প্রবাসীরা বলেন, বিশ্বাস হচ্ছে না। কী যে শান্তি লাগছে, বোঝাতে পারব না। বিশ্বাস করতে আরও কিছু সময় লাগ...
গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে
বাণিজ্য ও অর্থনীতি

গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানা খুলেছে

বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর খুলেছে গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানা।বুধবার (৭ আগস্ট) সকাল থেকেই কারখানার শ্রমিকরা নিজেদের কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষ যে যার মতো করে নিজেদের নিরাপত্তা বিধান করেছে। কর্মস্থলে ফিরতে পেরে খুশি বলে জানিয়েছেন পোশাককর্মীরা।অপরদিকে যথাসময়ে নিয়ম মেনে তৈরি পোশাক শিপমেন্টের জন্য কারখানায় উৎপাদন প্রক্রিয়া শুরু করা জরুরি ছিল বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।জানা যায়, গাজীপুরের দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। এসবের মধ্যে অধিকাংশ কারখানা আজ খুলেছে। তবে যেগুলো উৎপাদন শুরু হয়নি সেগুলোতেও অফিসিয়াল কাজ চলছে। ধারণা করা হচ্ছে আগামীকালের মধ্যে সব কারখানায় উৎপাদন শুরু হবে।...
দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা
বাণিজ্য ও অর্থনীতি

দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পোশাক ও বস্ত্র কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে।এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো।...
ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজির দাম
বাণিজ্য ও অর্থনীতি

ভোক্তা পর্যায়ে বাড়লো এলপিজির দাম

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাইয়ে এর দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।রোববার (৪ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করে। এর আগে টানা তিন মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল গত মাসে।বিইআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত নতুন দর আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪ টাকা ৭৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রত...
১১৬তম প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কারের নম্বর ০৯৩৪০৭৭
বাণিজ্য ও অর্থনীতি

১১৬তম প্রাইজবন্ডের ড্র, প্রথম পুরস্কারের নম্বর ০৯৩৪০৭৭

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৬তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০৯৩৪০৭৭। আর তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর ০৬২৯২২০।বুধবার (৩১ জুলাই) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শিবির বিচিত্র বড়ুয়া।একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮০টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৬৮০টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮০টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ,কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাব্বির আহমেদ
বাণিজ্য ও অর্থনীতি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি শাব্বির আহমেদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাব্বির আহমেদ। এর আগে তিনি ৮ এপ্রিল ২০১৯ থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের আগে শাব্বির আহমেদ ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।১৯৮৯ সালে বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে আইএফআইসি ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দ্য সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন তিনি।ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন শাব্বির আহমেদ স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া তিনি দেশে-বি...
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন চেয়ারম্যান ফিরোজ আলম
বাণিজ্য ও অর্থনীতি

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন চেয়ারম্যান ফিরোজ আলম

মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৭০তম সভায় তাকে এ পদে নির্বাচন করা হয়। ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম এমএ গফুর ও মোসাম্মৎ শাহেদা বেগমের সন্তান।ফিরোজ আলম গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর বিভিন্ন ব্যবসায় সম্পৃক্ত হয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ও সাবেক চেয়ারম্যান।ব্যবসার পাশাপাশি ফিরোজ আলম সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে পটুয়াখালীর কালাইয়াতে শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। -বিজ্ঞপ্তি...
বেড়েছে ডলারের দাম
বাণিজ্য ও অর্থনীতি

বেড়েছে ডলারের দাম

দেশের বাজারে ডলার সংকট দূর হয়নি। সংকট কাটাতে নেওয়া কোনো উদ্যােগই কাজে আসেনি। তবুও বেশ কিছু দিন অনেকটা স্থিতিশীল অবস্থায় ছিল ডলারের দর। ব্যাংক ও খোলাবাজারের মধ্যে দরের পার্থক্য কমে আসায় এমনটা হয়।তবে সেই স্থিতিশীল থাকা ডলারের দর আবারও বাড়তে শুরু করেছে। এখন খোলাবাজারে ডলারের দর বেড়ে ১২২ টাকা থেকে ১২৩ টাকা চাওয়া হচ্ছে। এর মধ্যবর্তী দরেও মিলছে ডলার। মূলত চাহিদা বাড়ার কারণে দর বেড়েছে।এদিকে কোটা সংস্কার নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতির আগেও নগদ ডলার বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১২১ টাকা ৫০ পয়সায়। ব্যাংকগুলোও রেমিট্যান্সের ক্ষেত্রে ১১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে ডলার কিনছে। এর আগে রেমিট্যান্স কেনায় দর ছিল ১১৭ টাকা।মতিঝিল এলাকার একটি এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, সোমবার তারা ১২১ টাকা ৫০ থেকে ৭০ পয়সায় ডলার কিনেছেন। বিক্রি হচ্ছে ১২২ টাকা থেকে ১২২ টাকা...
ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক
বাণিজ্য ও অর্থনীতি

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক

রোববার থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে লেনদেন।শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য অফিস খোলা থাকবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।এর আগে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা তিনদিন নির্বাহী আদেশে সাধারণ ছুটিতে থাকার পর বুধবার (২৪ জুলাই) থেকে খুলেছে সরকারি অফিস। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।...
৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ
বাণিজ্য ও অর্থনীতি

৩১ জুলাই পর্যন্ত ঋণ ও ক্রেডিট কার্ডের বিল পরিশোধে বিশেষ সুযোগ

ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি আগামী ৩১ জুলাই পর্যন্ত গ্রহণ করা যাবে। বুধবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি। এছাড়া, অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে, ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনও প্রকারের সুদ/ মুনাফা এবং দণ্ড সুদ/ অতিরিক্ত স...