Friday, October 16

বাণিজ্য ও অর্থনীতি

সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সয়াবিন তেল বিক্র প্রতিষ্ঠানে অভিযান, আটক ১

|| নিউজ ডেস্ক ||সিলেটে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক একটি সয়াবিন তেল বিক্রিকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। এ সময় বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে আটক ও ৯০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৫ মার্চ) রাতে মহানগরের বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ওমর সানী আকন। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (৭৫) সিলেট মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিল। সরকার নির্ধারিত ৫ লিটার ...
লেবাননে বাংলাদেশি কর্মী যেতে আর বাধা নেই
প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

লেবাননে বাংলাদেশি কর্মী যেতে আর বাধা নেই

|| নিউজ ডেস্ক ||লেবাননে যুদ্ধপরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। এখন থেকে দেশ‌টি‌তে বাংলাদেশি কর্মীরা আবারও যেতে পারবেন।বুধবার (৫ মার্চ) লেবাননের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।দূতাবাস জানায়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দি‌য়ে‌ছে। শ‌র্তে বলা হ‌য়ে‌ছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের (লেবাননের রাজধানী) বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত হতে হবে। ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধপরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছরের ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস দেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়।গত সাত মাস ধরে লেবাননে কর্মীদের ...
চাল নিয়ে পাকিস্তানি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

চাল নিয়ে পাকিস্তানি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে

|| নিউজ ডেস্ক ||সরকারিভাবে পাকিস্তান থেকে আমদানি করা আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিবি।বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের সিসিটি-১ জেটিতে ভিড়ে জাহাজটি।চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহণ) এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি সিবি নামক একটি জাহাজ বুধবার বিকালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। চালের নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে জিটুজি ভিত্তিতে আমদানির চুক্তি হওয়া ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। আগামী ১০ মার্চ নাগাদ পাকিস্তানি চালের দ্বিতীয় চালান বাংলাদেশে আসবে।...
মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মোবাইলে ভিডিও চালু রেখে এক মিষ্টি ব্যাবসায়ীর আত্মহত্যা

|| মেঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায়ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি। ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়।আত্মহত্যার সম্পূর্ণ প্রক্র...
সারিয়াকন্দিতে মিশ্র ফল-সবজির প্রকল্পে কৃষি কর্মকর্তার নয়-ছয়ের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সারিয়াকন্দিতে মিশ্র ফল-সবজির প্রকল্পে কৃষি কর্মকর্তার নয়-ছয়ের অভিযোগ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে মিশ্র ফল ও সবজির বাগান প্রদর্শনী প্রকল্পের টাকা নয়-ছয় করার অভিযোগ উঠেছে। মাঠ পর্যায়ে খোঁজ নিয়েও এসব অনিয়মের সত্যতা পাওয়া গেছে।প্রকল্পের তালিকাভুক্ত কৃষকরা বলছেন, প্রকল্পের বরাদ্দে থাকলেও অনেক প্রয়োজনীয় সুবিধা তারা পাননি। অথচ বাগান শুরুতেই সেই সহায়তা দেয়ার কথা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে সালে বগুড়ায় স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) প্রকল্পের আওতায় মিশ্র ফল ও সবজী বাগান প্রদর্শনী প্লটের উদ্যোগ নেয়া হয়। এই প্রকল্পটিতে যৌথ অর্থায়ন করছে ইফাদ ও জিএএফপি।প্রকল্প অনুযায়ী সারিয়াকান্দির ১২ ইউনিয়নে ১৪ টি মিশ্র ফল ও সবজী বাগান প্রদর্শনী দেওয়া হয়। এর মধ্যে ১১ ট...
তজুমদ্দিনে ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে ব্যবসায়ীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

|| আক্তার হোসেন হাওলাদার | তজুমদ্দিন (ভোলা) ||ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় স্বর্ণ ব্যবসায়ীসহ তার পরিবারের উপর বর্বররচিত হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী ব্যবসায়ী পরিবার। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বর্ণ ব্যবসায়ী মোঃ ইব্রাহীম মিয়া বলেন, গত দুইমাস আগে উপজেলার মুচিবাড়ির কোনায় আমার দোকানে ৫ লক্ষ ৩৬ হাজার টাকার স্বর্ণের জিনিসের অর্ডার করেন পাশের হোমিও ঔষধের ব্যবসায়ী আবু জাফর। অর্ডার করার সময় ১ লক্ষ টাকা দেন আর জিনিস নেয়ার সময় ৫০ হাজার টাকা নগদ দিয়ে জিনিস নেন।গত ২ মার্চ বাকী ৩ লক্ষ ৮৬ হাজার টাকা চাইতে গেলে ক্ষীপ্ত হন জাফর। পরে বিকালে সোয়া ৫টায় আমি আসরের নামাজ পড়ে দোকানে আসলে আবু জাফরের নেতৃত্বে তার আত্নীয় সোহাগ, শাহাবুদ্দিন, হারুন, সুমন, তোফাজ্জল ওরফে তজা ও নয়নসহ ১৫/২০ জনের একটি গ্রুপ আমার উপর ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হাম...
কমল এলপিজির দাম
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমল এলপিজির দাম

|| নিউজ ডেস্ক ||মার্চ মাসের জন্য এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) এবং অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী, ১২ কেজি এলপিজির দাম ২৮ টাকা কমিয়ে ১৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।...
প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

|| নিউজ ডেস্ক ||প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ইতিবাচক ধারায় বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলারে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৩ বিলিয়ন বা ২ হাজার ৬১৩ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ৯০ বিলিয়ন বা ২ হাজার ৯০ কোটি ডলারে।এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরও একটি হিসাব রয়েছে, সেটি ব্যয়যোগ্য রিজার্ভ। এ তথ্য আনুষ্ঠানিকভাবে শুধু আইএমএফকে প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এ হিসাবে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়।...
নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার ১ রমজান (২ মার্চ ২০২৫) বিকালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।রমজানের প্রথম দিনে নাগেশ্বরী কলেজ মোড় বাজার, পুরাতন বাজার-সহ উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের ...
দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দুর্গাপুরে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ

|| নিউজ ডেস্ক ||নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৮০ বস্তা (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কেউ আটক হয়নি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার।জানা যায়, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে একটি গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে।সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালালে ওই গোডাউন থেকে ৫০ কেজি ওজনের ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এতে মোট ৪ হাজার কেজি চিনি রয়েছে, যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।...