রায়গঞ্জে হঠাৎ চড়া সবজির দাম, ৫০ টাকার নিচে মিলছে না কিছুই
|| সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা ||রমজান মাসে কিছুটা স্বস্তিতে থাকলেও ঈদ শেষে সবজির বাজারে হঠাৎ আগুন লেগেছে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে উপজেলার বাজারগুলোতে ৫০ টাকার নিচে সবজি মিলছে না। এতে ক্ষোভে ফেটে পড়েছে ক্রেতারা। অনেককেই বিক্রেতাদের সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়।রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চান্দাইকোনা, সলঙ্গা, ভূঁইয়াগাতি, নিমগাছী ও রায়গঞ্জ পৌরসভার ধানগড়াসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি করলা ৬০ থেকে ৮০ টাকা, পটল ৮০ থেকে ৮৫ টাকা, কাঁকরোল ৬৫ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, চিচিঙ্গা ৬৫ থেকে ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ টাকা, সজনা ১০০ থেকে ১২০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, দেশি রসুন ১২০ টাকা, আদা ১৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, পিঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ৪৫ থেকে ৫০ টাকা, গাজর ৪০ থেকে ...










