সাতক্ষীরায় কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্প বিষয়ে কর্মশালা
|| নিজস্ব প্রতিবেদক ||সাতক্ষীরায় ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলার এল্লারচরে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক’ কর্মশালার আয়োজন করে।উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎ...










