Saturday, September 19

রাজধানী

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি’ বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি’ বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং চট্টগ্রামের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) যৌথ উদ্যোগে "সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ" শীর্ষক ৮ম আন্তর্জাতিক একাডেমিক কনফারেন্স (আইসিএসসি ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ৭ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় কলা অনুষদের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।আন্তর্জাতিক জ্ঞানতাত্ত্বিক পরিসরে সুফি ঐতিহ্যের তুলনামূলক অধ্যয়নের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদ...
একমাত্র ইসলামী রাষ্ট্রই পারে নাগরিক অধিকার নিশ্চিত করতে: মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

একমাত্র ইসলামী রাষ্ট্রই পারে নাগরিক অধিকার নিশ্চিত করতে: মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান সরকার দেশের জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান।গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ জুমআ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।মোস্তফা বশীরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, "বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, ভঙ্গুর অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন আজ চরম দুঃখ, দুর্দশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই সরকারও অতীতের সরকারগুলোর মতো জননিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।তিনি আরও বলেন, "একমাত্র ইসলামী সরকারই জনগণের সব মৌলিক অধিকারের নি...
ঢাকায় BJPC-এর বিভাগীয় কমিটি ঘোষণা, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব
রাজধানী, সর্বশেষ, সারাদেশ

ঢাকায় BJPC-এর বিভাগীয় কমিটি ঘোষণা, সাংবাদিকদের নিরাপত্তায় গুরুত্ব

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, (খুলনা) ||সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) ঢাকা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটির নতুন কাঠামো ঘোষণা করা হয়। এতে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে আহবায়ক, স্টার নিউজের মাহদি হাসানকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট তরুন লাল বেগিকে সমন্বয়ক করা হয়েছে। একইসাথে তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের নাম ও দায়িত্ব সংগঠনের পক্ষ থেকে পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত অধিকার এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়কে গুরুত্ব দিয়ে ...
দ্বীন কায়েমের দাওয়াতকে সার্বজনীনভাবে দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দ্বীন কায়েমের দাওয়াতকে সার্বজনীনভাবে দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||দাওয়াতুন্নবী (সা:) উপলক্ষে "দ্বীন কায়েমে আমাদের করণীয়"শীর্ষক আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দ্বীন কায়েমের জন্য রাসুলুল্লাহ (সা:) প্রথম যে কাজটি করেছিলেন তা ছিল দাওয়াত। আর সেই দাওয়াতের প্রথম বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নাই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু বিশ্বাসী কোনো মুসলমান অন্য কোনো আদর্শ বা মতবাদের অনুসারী হতে পারেনা।তিনি বলেন, এ বিষয়টি যারা জানেন তারা সর্বশ্রেণীর মুসলমানদের জানাবেন। এটা রাসূলের সুন্নাহ। কোনো মুসলমান আল্লাহর আইন ও বিধান ছাড়া অন্য কোনো বিধান মানতে পারে না। যদি মানে তাহলে তখন সে আর মুসলমান থাকতে পারেন না। তাই আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে বিশেষত দাওয়াতি কাজ করতে হবে। রাসুলুল্লাহ (সা:) এই কাজটি বিশেষভাবে করেছেন। দাওয়াতক...
ঢাকা মহানগর তালাবার তালীম ও তারবিয়াত অনুষ্ঠিত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ঢাকা মহানগর তালাবার তালীম ও তারবিয়াত অনুষ্ঠিত

​|| নিজস্ব প্রতিবেদক ||​বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা মহানগরীর উদ্যোগে অর্ধদিবস ব্যাপী ‘তা’লীম ও তারবিয়াত’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পুরানা পল্টন লাইনে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।​অনুষ্ঠানের সূচন পর্বে দারসুল কুরআন পেশ করেন তালাবার সাবেক প্রধান সম্পাদক মোস্তফা আল মুজাহিদ। তারানায়ে জমিয়ত পরিবেশনের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মোস্তফা আল মুতাহারি।পরবর্তীতে ‘বক্তৃতা ও উপস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তালাবা ইবি শাখার সাবেক সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক।​এছাড়াও কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ওমর ফারুক এবং সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবু ত্বহা মো. নূরুল্লাহ।​অনুষ্ঠ...
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুরের খেয়ার’ আনুষ্ঠানিক যাত্রা শুরু
বিনোদন, রাজধানী, সর্বশেষ

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুরের খেয়ার’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

|| বিনোদন ডেস্ক ||বাংলা সংস্কৃতির বৈচিত্রপূর্ণ ধারাগুলো আরও সৃজনশীল ও সময়োপযোগী করে পরিবেশন করা, একটি সমজদার শ্রোতা সমাজ গড়ে তোলার লক্ষে সুরের খেয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ৩ সেপ্টেম্বর ২০২৬ এ। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা অডিটরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তাদের অনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। উক্ত অনুষ্ঠানে অতিথির আসন অলংকৃত করেছিলেন, এস এম হায়াতুল্লাহ, ড. প্রিয়াংকা গোপ ও মনজুরুল ইসলাম খান।সুরের খেয়ার অঙ্গীকার নতুন নতুন উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, সর্বোপরি শিল্পক্ষেত্রে শিল্পীরা যেন পরস্পরের সহযোগিতায় এগিয়ে যেতে পারে, সৌন্দর্য-সম্প্রীতির একটি ইতিবাচক সমাজ বিনির্মাণে সুরের খেয়া কাজ করে যাতে চায়।স্বল্প সময়ের এই যাত্রায় সংগীত, আবৃত্তি, নৃত্য, বাদ্যযন্ত্রসহ সংস্কৃতির প্রতিটি শাখায় কাজ করেছে ...
ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। ইউআইটিএসের আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “আইন পেশা কেবল একটি ক্যারিয়ার নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান ব্রত। ইউআইটিএস থেকে পাশ করে আমাদের শিক্ষার্থীরা আজ বিচার বিভাগ, অ্যাটর্নি সার্ভিস ও সুপ্রিম কোর্টসহ ...
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮টি এসি বাস চালু
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮টি এসি বাস চালু

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি নতুন এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় ইউআইইউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ পরিবহন সেবার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ইউআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের সময়মতো ক্যাম্পাসে পৌঁছানো এবং দৈনন্...
চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
জাতীয়, রাজধানী, সর্বশেষ

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ২ সেপ্টেম্বর (বুধবার) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।এর আগে গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে গেলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়।মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল কায়েস জানান, তিনি গত কয়েক দিন ধরে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষায় তাঁর ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।আজ ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জিয়া উদ্যান ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দর...