Sunday, September 20

রাজধানী

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ
জাতীয়, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এতে ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।চূড়ান্ত ফলের ঘোষণায় জানানো হয়েছে, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। ’‘জিএস পদে ছাত্রশিবিরের এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট...
ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

|| নিউজ ডেস্ক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্রসমাজ সচেতন রয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর বলেন, আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি।এসময় বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন মনি, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা ও সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি র...
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ব্যাপক উৎসাহে লম্বা লাইনে ভোটাররা

|| নিজস্ব প্রতিবেদক ||ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে সকাল থেকেই ভোটকেন্দ্রে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা।দীর্ঘ সাড়ে ছয় বছর ও রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিতে মরিয়া শিক্ষার্থীরা।...
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, সর্বশেষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে হস্তান্তর করা হবে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মঞ্চ-৭১ ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-...
দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে দাওয়াতুন্নবী (সা.)-এর আহ্বান শীর্ষক লিফলেট বিতরণ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই লিফলেট বিতরণ করা হয়।সংগঠনের ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা মহানবী (সা.)-এর শুভাগমনের মাস রবিউল আউয়ালে বিতরণকৃত এই লিফলেটে আটটি আহ্বান জানানো হয়েছে।১. সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন।২. ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রাসূল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন করুন।৩. পবিত্র কুরআন ও সুন্নাহকে আইনের মৌল উৎস ঘোষণা করুন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলুন।৪. নামায, রোযা, ...
দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশ ও জাতির মুক্তির একমাত্র গ্যারান্টি ইসলামী অনুশাসন -ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত "জুলাই গণঅভ্যুত্থান -২৪ পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় নেতৃবৃন্দ বলেছেন,এই বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ চেয়েছিল তা পায়নি। এই না পাওয়ার কারণ বিপ্লবোত্তর আমূল পরিবর্তন ও বিপ্লবী সরকার গঠিত না হওয়া। ফলে প্রায় দুই হাজার লোকের শাহাদাত ও হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করলেও লক্ষ্য অর্জিত হয়নি। ১৬ বছরের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিলেও এক বছরের মাথায় আবারো নতুনভাবে ফ্যাসিস্টদের আসার আনাগোনা ও তাদের সকল ষড়যন্ত্র কার্যকর। আমাদের এই দেশ মুসলিম জাতিসত্তার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও এবং স্বাধীনতার ৫৫ বছরেও আমাদের দেশ নিজস্ব ইসলামী আদর্শ, কৃষ্টি-কালচার অনুযায়ী দেশ চালানো হয়নি বা রাষ্ট্রের আদর্শ ঠিক করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনকও বটে। দেশ মুসলিম জাতিসত্তার উপর প্রতিষ্ঠিত...
ভিপি নুর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর বর্বোরচিত হামলা দেশ জাতির জন্য অশনি সংকেত _ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ভিপি নুর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর বর্বোরচিত হামলা দেশ জাতির জন্য অশনি সংকেত _ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি নূরুর হক নূর ও তাঁর দলের নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলায় নিযুক্ত বিভিন্ন বাহিনীর উপস্থিতিতে পরাজিত ফ্যাসিস্টদের গুন্ডাবাহিনী কর্তৃক বর্বোরচিত ও জঘন্য হামলায় গুরুতর আহত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।নেতৃদ্বয় বলেন, এই জঘন্যতম ঘটনা দেশ জাতির জন্য অশনিসংকেত এবং জুলাই বিপ্লবোত্তর মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া ধুলিসাৎ হওয়ার ইঙ্গিত। জুলাই বিপ্লবের পর দেশবাসী ভেবেছিল দেশের মানুষ তাদের জানমালের নিরাপত্তা ও বাক স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু সেটি না হয়ে দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতিতে দেশের মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। ইতিমধ্যেই জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার পথে। ফলে ফ্যাসিস্ট...
রক্তাক্ত বন্ধু নূরকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম পাঠান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রক্তাক্ত বন্ধু নূরকে দেখতে গেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম পাঠান

।। নিজস্ব প্রতিনিধি।।রক্তাক্ত ভিপি নূরকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নূরের বন্ধু এনসিপির কেন্দ্রীয় সদস্য জনাব ফাহিম রহমান খান পাঠান। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯ টায় রাজধানীতে জাপার সাথে বিবাদকে কেন্দ্র করে প্রশাসনের হাতে নূরের গুরুতর আহত হওয়ার খবর পেয়ে বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটে যান এনসিপির এই নেতা।ফাহিম পাঠান এবং নূরের একসাথে পথচলা ফ্যাসীবাদবিরোধী ১৮ সাল থেকেই। ফাহিম পাঠান বলেন, ফ্যাসিবাদবিরোধী নূরদের দমিয়ে রাখা যাবে না।এর জবাব দিতে হবে। বন্ধু নূরুল হক নূরের উপর নৃশংস হাম'লার তীব্র নিন্দা জানাই।...
ইউআইটিএসের ফার্মেসি বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসের ফার্মেসি বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ "Career Pathways in Pharmaceutical Research and Development- A Journey through Pharma R & D" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডেপুটি ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট) মোঃ আসলাম হোসেন।উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, সেমিনার মূল শিক্ষাকে প্রাণবন্ত করে তোলে এবং শিক্ষার্থীদের শিক্ষার সাথে স...
গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

গাজা পূর্ণ দখলের ইসরাইলী সিদ্ধান্ত ও ষড়যন্ত্র মানবাধিকারের চরম লঙ্ঘন_ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলী মন্ত্রী পরিষদের বৈঠকে গাজা সিটি পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাঈলের চরম স্বেচ্ছাচারিতা ও দখলদারিত্বমূলক এই সিদ্ধান্তের ফলে ইসরাঈল ও গাজার যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এবং গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সকল দরজা বন্ধ করে দিবে। ইসরাঈল একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র। তারা কোনভাবেই গাজার স্থায়ী বাসিন্দাদের উচ্ছেদ করে গাজা দখল নিতে পারে না । মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কারণ এই সন্ত্রাসী ও আগ্ৰাসী ইসরাঈল। তারা ২৫ লক্ষ গাজাবাসীর আবাসস্থলকে ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে। প্রায় ৭০ হাজার গাজাবাসীকে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষকে আহত ও পঙ্গুত্বের জীবনে পাঠিয়েছে। এহেন পরিস্থিতিতে গাজা পূর্ণাঙ্গ দখলের সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক ও মর্মান্তিক। যা...