টেকনাফে বাণিজ্যিকভাবে কোরাল মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিকভাবে খাদ্য-নির্ভর কোরাল বা ভেটকি মাছ চাষ পদ্ধতি বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের এগ্রো-টেকনোলজিস অ্যান্ড ইনোভেশন লিমিটেড (এটিআইআই) মৎস্য খামারে এই কর্মশালার আয়োজন করা হয়।বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) আয়োজিত এই কর্মসূচিতে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করে মৎস্য অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোরাল মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে তৈরি খাদ্য ব্যবহারের মাধ্যমে এই মাছ উৎপাদন অত্যন্ত লাভজনক। ইতিপূর্বে পাইলট প্রকল্পের মাধ্যমে টেকনাফের বিভিন্ন খামারে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। সেই সফল...










