Thursday, October 15

সারাদেশ

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দাম্পত্য কলহের জেরে শ্বশুরবাড়িতে জামাইকে গলা কেটে হত্যা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ায় দাম্পত্য কলহের জেরে রাকিবুল হাসান বকুল নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি অলির বাজার এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত রাকিবুল হাসান বকুল বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্ত্রী পারভীনের সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান রাকিবুল। সেখানে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় হাসুয়ার আঘাতে রাকিবুলের গলা কেটে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।ঘটনার পর রাকিবুলের শ্বশুর সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ...
কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ; ডিপিপি প্রণয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্তে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ; ডিপিপি প্রণয়নের নির্দেশ প্রতিমন্ত্রীর

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ২৭৮ কিলোমিটার সীমান্ত এলাকায় যোগাযোগব্যবস্থা জোরদার ও সীমান্তবর্তী জনপদের উন্নয়নে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে দ্রুত প্রকল্প গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।বুধবার (৩০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।সভায় সীমান্ত এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ভুটান অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম ত্বরান্বিত করা, নৌ-অ্যাম্বুলেন্স চালু, চিলমারীতে নৌ-থানা স্থাপন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।জেলা প্রশাস...
কচাকাটার নারায়নপুরে ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

কচাকাটার নারায়নপুরে ৯৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।‎বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চল বালারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালারহাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানার একটি দল। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।‎পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবাগুলো ভারতীয় বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার সুমন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।‎ কচাকাটা থানা...
সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কমিটি: সভাপতি হিজল, সম্পাদক রিফাত

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু হানজালা হিজলকে সভাপতি এবং রিফাত বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।মঙ্গলবার সলঙ্গা থানা ছাত্রদলের দলীয় প্যাডে থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে মোট ৩৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।এদিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সলঙ্গা থানা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ...
বিএনপিকে হেয় করতে জামায়াতের কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা: কুড়িগ্রামে সমবায় প্রতিমন্ত্রী
জাতীয়, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপিকে হেয় করতে জামায়াতের কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা: কুড়িগ্রামে সমবায় প্রতিমন্ত্রী

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||বিএনপিকে হেয় প্রতিপন্ন ও সরকারকে বিতর্কিত করতে দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী সারের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।​বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।​প্রতিমন্ত্রী বলেন, “যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেখানে সার নিয়ে কোনো সংকট বা আন্দোলন ঘটেনি। কিন্তু জামায়াতের সংসদ সদস্য রয়েছেন কিংবা দলটির প্রভাব বেশি— এমন এলাকাগুলোতেই পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালানো হয়েছে।”মীর শাহে আলম দাবি করেন, জনগণকে বিভ্রান্ত করতে জামায়াতের নেতা-কর্মীরাই কৃত্রিম সংকট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তারা সরকারকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টায় মেতে উঠেছিলেন। তবে...
নাগেশ্বরীতে শ্বেতপদ্মের মায়াবী সৌন্দর্যে সেজেছে কেশরিয়া বিল
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শ্বেতপদ্মের মায়াবী সৌন্দর্যে সেজেছে কেশরিয়া বিল

|| রফিকুল ইসলাম ‎| নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎শরতের স্নিগ্ধ আবহে হাজারো শ্বেতপদ্মের সৌন্দর্যে অপরূপ রূপ ধারণ করেছে কুড়িগ্রামের নাগেশ্বরীর কেশরিয়া বিল। সাদা পদ্মে ছেয়ে গেছে বিলের বিস্তীর্ণ জলরাশি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন সকাল-বিকেলে ভিড় করছেন নানা বয়সী মানুষ।‎উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাট বাজারের কোলঘেঁষে অবস্থিত কেশরিয়া বিলটি কয়েক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্মানো শ্বেতপদ্মের জন্য স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠেছে। গ্রীষ্মের শেষভাগ থেকে শরৎকাল পর্যন্ত বিলে ফুটে থাকে এসব বহুবর্ষজীবী জলজ উদ্ভিদের ফুল। এবারও বিলজুড়ে ফুটেছে হাজার হাজার শ্বেতপদ্ম।‎সরেজমিনে এক বিকেলে কেশরিয়া বিলে গিয়ে দেখা যায়, শান্ত জলের বুকে সারি সারি শ্বেতপদ্ম ফুটে আছে। দূর থেকে মনে হয়, সাদা ফুলের চাদরে ঢেকে গেছে পুরো বিল। চারপাশের সবুজ প্রকৃতি আর স্বচ্ছ জলের সঙ্গে শ্বেতপদ্মের এই মেলব...
বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিনসহ ৪ জনের ৩ দিনের রিমান্ড
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিনসহ ৪ জনের ৩ দিনের রিমান্ড

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। পরে রিমান্ড মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ।বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিন (৫২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বনভেটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।অন্যরা হলেন, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার মৃত আখতার হোসেনের ছে...
সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ

|| সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের জের ধরে হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো: শাহরিয়ার মোর্শেদ'র বাড়িতে গত মঙ্গলবার বিকেলে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে হাটিকুমরুল এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করেন সাংবাদিক শাহরিয়ার মোর্শেদ। এর জের ধরে ২৯ সেপ্টেম্বর বিকেলে একই এলাকার মাদক কারবারি বেল্লাল বিশ্বাস, লাল চান, মনিরুল, আরিফুল, মাহমুদুল-সহ ৪০-৪৫ জনের একটি দল লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে ও তাঁর স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, ঘরবাড়ি ভাঙচুর এবং স্টিলের বক্স ভেঙে নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে যায়...
নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ভিত্তিক ‘গ্রিন স্কুল’ বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রশিক্ষণকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটে ESDO কার্যালয়ে হলোখানা সারডোব উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়।‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্প’-এর আওতায় আয়োজিত এসব কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ মডেল বাস্ত...
বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।সভায় ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিনসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।...