Thursday, July 16

সারাদেশ

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে ডা. আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে নারীর মৃত্যু‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে সার্জারি ডাক্তার আমজাদ হোসেনের ভুল অস্ত্রোপচারে দুই সন্তানের জননী আরিফা আক্তার মিষ্টি (২৫) নামে এক নারীর মৃত্যুর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দেয়। অপরদিকে নাগেশ্বরী থানা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে নিহত আরিফা আক্তার মিষ্টির লাশ দক্ষিণ বালাসীপাড়্রা তার বাবা ফারুক হোসেন আপেলের বাড়ির আঙিনায় (১২এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেখে ৬লাখ টাকায় রফাদফায় অবশেষে তার স্বামীর বাড়িতে মিষ্টিকে দাফন করা হয়েছে।‎‎নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বেরুবাড়ী (ফারাসকুড়া) গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী আরিফা আক্তার মিষ্টির প্রসব ব্যাথা উঠলে গত ২৩মার্চ নাগেশ্বরী সেন্ট্রাল ক্লিনিকে নেয়ার পর...
ইবি’র ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম দিগন্ত কোচিংয়ের শিক্ষার্থী মোতালেব
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি’র ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম দিগন্ত কোচিংয়ের শিক্ষার্থী মোতালেব

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে চমক দেখিয়েছেন ‘দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর শিক্ষার্থী আব্দুল মোতালেব। অসামান্য এই অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের ঐতিহ্যবাহী ভর্তি সহায়তাকারী এই প্রতিষ্ঠানটি।ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আব্দুল মোতালেব রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছস্থ আবু বকর সিদ্দিক (রা.) মাদ্রাসার ছাত্র। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পাঠদান পদ্ধতি এবং সঠিক দিকনির্দেশনার কার্যকারিতা আবারও প্রমাণিত হলো।উল্লেখ্য, ‘ধর্মতত্ত্বে আমরাই সেরা’—এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ৩৪ বছর ধরে সাফল্যের সাথে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। প্রতি বছরের ন্যায় এবারও তাদের শিক্ষার্থীরা দেশসেরা...
নাগেশ্বরীর দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীর দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদে একটি টেকসই সেতুর অভাবে ৫ থেকে ৯টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নদীর পূর্ব পাড়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।যোগাযোগের প্রধান অন্তরায় এই নদ পার হতে গিয়ে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের অবর্ণনীয় কষ্ট সইতে হয় এবং উন্নত চিকিৎসার জন্য সদরে নেওয়ার পথেই অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে নারায়ণপুর ইউনিয়ন থেকে আসা গর্ভবতী নারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, অনেক ক্ষেত্রে হাসপাতালেও পৌঁছানো সম্ভব হয় না, নৌকাতেই সন্তান প্রসবের মতো ঘটনা নিয়মিত ঘটছে।অথচ সোনাহাট স্থলবন্দরগামী সড়কে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ সাত বছরেও তা শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।বর্তমা...
সম্প্রীতির নব সূচনার আহ্বানে বেলকুচি ৭নং ওয়ার্ডবাসীকে আল-আমিন মাস্টারের নববর্ষের শুভেচ্ছা
সর্বশেষ, সারাদেশ

সম্প্রীতির নব সূচনার আহ্বানে বেলকুচি ৭নং ওয়ার্ডবাসীকে আল-আমিন মাস্টারের নববর্ষের শুভেচ্ছা

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||পবিত্র ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ সমাজসেবক এবং মুকুন্দগাঁতী মানবকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন মাস্টার।রবিবার (১২ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী (বি.এ অনার্স, এম.এ) বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুনের আহ্বানে জেগে ওঠার দিন পহেলা বৈশাখ। আমি আশা করি, নতুন এই বছরটি বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর জীবনে অনাবিল সুখ, শান্তি ও অফুরন্ত সমৃদ্ধি বয়ে আনবে।শুভেচ্ছা বার্তায় আল-আমিন মাস্টার আরও উল্লেখ করেন, উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের সকল স্তরের মানু...
ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি ঘিরে গুঞ্জন: আলোচনায় সমাধান, অপপ্রচারে ফের উত্তাপের আশঙ্কা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি ঘিরে গুঞ্জন: আলোচনায় সমাধান, অপপ্রচারে ফের উত্তাপের আশঙ্কা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি নিয়ে সৃষ্ট জটিলতা স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হলেও একটি মহলের অপপ্রচারে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে একটি অনলাইন সংবাদ প্রকাশের পর এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারটি মূলত মন্দিরসংলগ্ন একটি ঐতিহ্যবাহী বাজার। বাজারটির চারপাশে অধিকাংশ হিন্দু পরিবারের বসবাস এবং দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সেখানে কখনোই গরুর গোশত বিক্রি হয়নি। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এ প্রথা চালু ছিল।তবে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে স্থানীয় এক ব্যবসায়ী হঠাৎ করে মন্দিরসংলগ্ন দোকানে গরুর গোশত বিক্রি শুর...
মানবসেবা ও সম্প্রীতির অঙ্গীকারে পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া
সর্বশেষ, সারাদেশ

মানবসেবা ও সম্প্রীতির অঙ্গীকারে পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী মোহাম্মদ আলী ভূঁইয়া

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বেলকুচি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেলকুচি পৌরসভার মেয়র প্রার্থী, মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মাদ আলী ভূঁইয়া।নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল প্রকার ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও বিভেদ ভুলে সাধারণ মানুষের সেবা করাই হোক নতুন বছরের আমাদের অঙ্গীকার।”তিনি বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছরের এই শুভক্ষণে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও সংকীর্ণতা দূর করে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবসেবার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।...
আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আজ থেকে শুরু হচ্ছে শহিদ আবু সাঈদ বইমেলা

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো শহীদ আবু সাঈদের বীরত্বগাথা ও স্মৃতিকে অমর করে রাখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (১২ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এই বইমেলা শুরু হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের মেলা গতবারের মতো আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।&nb...
খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খালিশপুরে রাতের আঁধারে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা: আতঙ্কে এলাকাবাসী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহানগরীর খালিশপুরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তাঁতী দলের স্থানীয় নেতা সোনামিয়া (৩৮)-এর। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ১২টা ১০ মিনিটে নয়াবাটি এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত সোনামিয়া ওই এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। তার পিতা জব্বার সরদার।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে নিজ চায়ের দোকানে বসে ছিলেন সোনামিয়া। এ সময় মোটরসাইকেলে করে আসা তিনজন হামলাকারী দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নিলেও সেখানেও রক্ষা পাননি তিনি। হামলাকারীরা পিছু নিয়ে আবারও তাকে আঘাত করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খালিশপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান ...
তাড়াইলবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আমজাদ শরীফ
সর্বশেষ, সারাদেশ

তাড়াইলবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আমজাদ শরীফ

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে তাড়াইল উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রেসিভ কিন্ডারগার্ডেনের পরিচালক আমজাদ শরীফ।নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরোনো বছরের সব গ্লানি ও দুঃখ ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকল ভেদাভেদ ভুলে এ দিনটি উদযাপনের মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।...
মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো তাকওয়া ফাউন্ডেশন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলো তাকওয়া ফাউন্ডেশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে তাকওয়া ফাউন্ডেশন।আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রার) মুহাম্মদ মোস্তফা হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও পয়লা ইউনিয়ন বিএনপি-এর সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব আল মামুন, তাকওয়া ফাউন্ডেশনের উপদেষ্টা ও তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ সুলাইমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ, তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম, জনাব মোহাম্মদুল্লাহ প্রমুখ।...