গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি
|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুর মহানগরে সক্রিয় একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মাদক ব্যবসায় সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্যাতন, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।ভুক্তভোগী মো. আলমগীর হোসেন গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একটি গ্রিল ওয়ার্কশপের মালিক। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত মাদক চক্রের মূলহোতা হিসেবে পরিচিত ওয়াসিম ওরফে ‘কাইল্লা ওয়াসিম’-এর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।আলমগীর হোসেনের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি তাকে কৌশলে ডেকে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন অবস্থান করছিল। পুলিশি ...










