বানারীপাড়া ইউএইচও ডা. লুৎফুল আজিজের বিরুদ্ধে ক্লিনিক ব্যবসার অভিযোগ
|| বরিশাল প্রতিনিধি ||সরকারি হাসপাতালের শৃঙ্খলা রক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার বদলে খোদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. লুৎফুল আজিজ নিজেই মেতেছেন ক্লিনিক ব্যবসায়। বরিশালের বানারীপাড়া উপজেলার ‘হামিদ মেমোরিয়াল’ নামক একটি বেসরকারি ক্লিনিকের সাথে তার সরাসরি ব্যবসায়িক অংশীদারিত্বের খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন অনৈতিক কর্মকাণ্ডকে ‘স্বার্থের সংঘাত’ এবং সরকারি চাকরি বিধিমালার চরম লঙ্ঘন হিসেবে দেখছেন সচেতন মহল।অনুসন্ধানে জানা গেছে, ডা. লুৎফুল আজিজ হামিদ মেমোরিয়াল ক্লিনিকের জন্মলগ্ন থেকেই এর শেয়ার হোল্ডার হিসেবে পর্দার আড়ালে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অতি ঘনিষ্ঠ ও ব্যক্তিগত কর্মচারীদের দেওয়া তথ্য মতে, ক্লিনিকের ব্যবসায়িক তদারকি ও নিয়মিত লভ্যাংশ সংগ্রহের বিষয়ে তিনি সরাসরি যুক্ত। এমনকি সরকারি পদের প্রভাব ...










