Saturday, August 15

নাগেশ্বরীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক।

সভায় বক্তারা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদান ও আপসহীন নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে তবারক ও গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *