Wednesday, July 15

সারাদেশ

দ্রুত ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

দ্রুত ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২মে) দুপুরের দিকে সিলেট নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিদেশ থেকে দেশে আসতে বা বিদেশে যেতে সময় লাগে ৮ থেকে ৯ ঘণ্টা। অথচ সড়ক পথে ঢাকা থেকে সিলেট আসতে সময় লেগে যায় পুরো একটা দিন। জনগণের এই দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে এবং সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ দ্রুত শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। জমি অধিগ্রহণ নিয়ে নানান জটিলতা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।এদিন সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসন প্রকল্পেরও উদ্বোধন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আজ আমরা এই প্রকল্পটি উদ্বোধন কর...
চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উন্মোচন: ঘাতক দম্পতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উন্মোচন: ঘাতক দম্পতি গ্রেপ্তার

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন মাচাবান্ধা সাহাপাড়া এলাকার মাত্র ০২ বছরের শিশু কন্যা আয়শা আক্তার আশুরা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোছাঃ কহিনুর বেগম (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম আপেল (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। চিলমারী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (মামলা নং-০৪, তারিখ: ১৮/০৪/২০২৬) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।এই নৃশংস শিশু হত্যাকাণ্ডটি পুরো এলাকায় ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব, উপজেলা প্রশাসনের আন্তরিকতা, এলাকাবাসীর সহযোগিতা এবং চিলমারীর সাংবাদিক মহলের বলিষ্ঠ ভূমিকায় শেষ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।ঘটনার বিবরণে জানা যা...
ইবি তালাবায়ে আরাবিয়ার সাপ্তাহিক তালিমি সভা অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবায়ে আরাবিয়ার সাপ্তাহিক তালিমি সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নিয়মিত সাপ্তাহিক তালিমি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া শহরস্থ দিগন্ত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।ছাত্র সংগঠনটির শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হুমাইদির সুশৃঙ্খল সঞ্চালনায় এ সভা সম্পন্ন হয়। ইসলামী জ্ঞানচর্চা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সভায় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক চরিত্র গঠনে তালিমি সভার গুরুত্ব তুলে ধরেন।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি আব্দুল মুনতাকিম আল-মারুফ, শাখা সেক্রেটারি এস এম শামীম এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ আহসান হাবীব মন্ডল, অর্থ সম্পাদক আহমদ আ...
মানিকগঞ্জে টাকা ও জমির জন্য বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক পিটিয়ে আহত করল ছেলে
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে টাকা ও জমির জন্য বৃদ্ধ বাবা-মাকে বেধড়ক পিটিয়ে আহত করল ছেলে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের কৈতুড়া গ্রামে টাকা ও জমির জন্য বৃদ্ধ বাবা-মাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মোঃ মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। আহত বাবা মোঃ জয়নাল মৃধা (৭০) ও মা ফুলজান বেগমকে (৬৫) স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নাল মৃধার দুই ছেলে যার যার মতো আলাদা সংসার করেন। বেশ কিছুদিন আগে বাবা জয়নাল মৃধার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন ছোট ছেলে মেহেদী হাসান। শুক্রবার সন্ধ্যায় বাবা ওই টাকা ফেরত চাইলে মেহেদী তার বৃদ্ধ বাবা ও মায়ের সাথে ঝগড়া শুরু করেন।একপর্যায়ে মেহেদী তার বাবার কাছে থাকা ১৫ শতক জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি জানান এবং আগের ধার নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বাবা তাকে ধমক দিলে মেহেদী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবাকে বেধড়ক...
চিলমারীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজন ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। ১লা মে (শুক্রবার) সকাল সাড়ে আটটায় চিলমারী মটর শ্রমিক ইউনিয়নের অফিসে পতাকা উত্তোলন, পরে পর্যায়ক্রমে ট্যাংক লরি মটর শ্রমিক ইউনিয়ন, লোড আনলোড দেবার শ্রমিক ইউনিয়ন, চিলমারী নদী-বন্দর ঘাট শ্রমিক ইউনিয়নে পতাকা উত্তোলন শেষে নিজ নিজ সংগঠনের বর্ণাঢ্য সাজে, বাদ্যযন্ত্র ও ব্যানার নিয়ে মিছিল সহকারে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।পরে চিলমারী উপজেলা বিএনপি জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও আন্তর্জাতিক মে দিবসের পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক সাদাকাত সাজু, ফজলুল হক, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল ম...
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি বিকৃতি: যুবকের বিরুদ্ধে জিডি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের ছবি বিকৃতি: যুবকের বিরুদ্ধে জিডি

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।‎‎গত ৩০ এপ্রিল রাতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের পক্ষ থেকে নাগেশ্বরী থানায় এ অভিযোগ দায়ের করা হয়।‎‎জিডি সূত্রে জানা যায়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি করার অপচেষ্টা চালানো হয়েছে।‎‎অভিযুক্ত হিসেবে মো. রাসেল মামুন (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রা...
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন, শ্রমিক অধিকারের জোর দাবি
সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস উদযাপন, শ্রমিক অধিকারের জোর দাবি

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে বিভিন্ন শ্রমিক সংগঠন।দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (ভূরুঙ্গামারী উপকমিটি) এবং ভূরুঙ্গামারী লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শ্রমিকরা। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ভূরুঙ্গামারী উপকমিটির সভাপতি হাফেজ উদ্দিন।আলো...
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
সর্বশেষ, সারাদেশ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার খুলনায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক, মালিক, কর্মচারী, ট্রেড ইউনিয়ন নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির পেছনে শ্রমজীবী মা...
মানিকগঞ্জে স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শিশু হাসপাতালে শয্যা জালিয়াতির অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শিশু হাসপাতালে শয্যা জালিয়াতির অভিযোগ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। সরকারি হাসপাতাল থেকে দালাল দিয়ে রোগী ভাগিয়ে আনা, লাইসেন্সের মেয়াদ ছাড়াই বছরের পর বছর কার্যক্রম চালানো এবং শয্যা জালিয়াতি করে বাণিজ্য করার মতো ভয়াবহ চিত্র উঠে এসেছে মাসব্যাপী এক দীর্ঘ অনুসন্ধানে।অনুসন্ধানে দেখা যায়, বিজয় মেলা মাঠ সংলগ্ন নগর ভবন সড়কের ‘অ্যাপোলো হাসপাতাল’-এর লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। চার বছর ধরে অবৈধভাবে চলা এই প্রতিষ্ঠানে নেই কোনো দক্ষ জনবল, নেই কোনো স্থায়ী সোনোলজিস্ট বা রেডিওলজিস্ট। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ডিগ্রি ছাড়াই অদক্ষ কর্মীদের দিয়ে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রের মতো ঝুঁকিপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এ ছাড়া ১০ শয্যার অনুমোদন থাকলেও সেখানে ১৭ শয্যা পরিচালনা করা হচ্ছে। একই দশা ‘মানিকগঞ্জ অর্থোপ...
ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের নির্মাণাধীন নতুন ব্লকে আবাসিকতার গ্রহণের আবেদনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে ৫০০ আসনের বিপরীতে মাত্র ৪০০ শিক্ষার্থীর আবেদন জমা পড়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।হল প্রশাসন সূত্রে জানা যায়, আগামী জুলাই মাসে শিক্ষার্থীদের জন্য হলের নতুন এই ব্লকটি উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট ফি ও প্রয়োজনীয় নথিপত্র প্রদান সাপেক্ষে আবাসিকতার জন্য আগাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এক মাস অতিবাহিত হলেও আসন সংখ্যার তুলনায় কম আবেদন জমা পড়েছে।এ বিষয়ে শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল কাদের বলেন, “আমাদের নতুন ব্লকে মোট সিট সংখ্যা ৫০০। কিন্তু এর বিপরীতে গত ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন করেছে মোট ৪০০ জন শিক্ষার্থ...