শিবালয়ের তেওতায় মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে যুবসমাজের বিক্ষোভ ও সমাবেশ
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নে মাদকের গ্রাস থেকে তরুণ ও উদীয়মান প্রজন্মকে বাঁচাতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তেওতা বাজারের ঐতিহাসিক নজরুল প্রমিলা মঞ্চের সামনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।প্রতিবাদী মিছিলটি তেওতা বাজারের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। 'মাদকমুক্ত তেওতা চাই', 'মাদককে না বলুন'—এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে নজরুল প্রমিলা মঞ্চের প্রাঙ্গণে স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও যুবসমাজের সম্মিলিত অংশগ্রহণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন মোঃ রমজান শেখ, মোঃ চুন্নু মিয়া, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাওলানা মহিদুল ইসলাম, মোঃ শাহীন...










