সোমবার, এপ্রিল ২০

সারাদেশ

বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন এমপি আলিমের

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন আমিরুল ইসলাম খাঁন (আলিম), সংসদ সদস্য, ৬৬ সিরাজগঞ্জ ৫(বেলকুচি–চৌহালী–এনায়েতপুর) আসন।শনিবার (১৪ মার্চ) সকালে বেলকুচি পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আমিরুল ইসলাম খান আলিম স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে প্রতীকীভাবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণকে সুরক্ষা দেওয়া। খালে জমে থাকা পচা কচুরিপানা ও ময়লা থেকে বিভিন্ন ধরনের জীবাণু তৈরি হয়, যা মশার বিস্তার ঘটায় এবং ড...
বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ১২ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি দাদা আটক

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁ জেলার বদলগাছীতে প্রতিবেশী দাদার লালসার শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। এ ঘটনায় দাদা মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার (১৩ মার্চ) জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে।আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কিছুদিন অতিবাহিত হলে তার শরীরে পরবর্তন দেখা দেয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে রিপোর্ট আসে সে অন্তসত্তা। তখন তার কাছে জানতে চাইলে সে জানায় দাদা মোহসিন ত...
মানিকগঞ্জে মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর সহধর্মিণী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপির মাতা মরহুমা হুরন নাহার রশিদের স্মরণে মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে পবিত্র রমজান মাসে আয়োজিত এই মাহফিলে প্রায় ১৫ হাজার রোজাদার মানুষকে ইফতার করানো হয়, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।মরহুমার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে আলেম-ওলামারা বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তারা মরহুমা হুরন নাহার রশিদের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন মানবিক গুণাবলিতে সমৃদ্ধ, স্নেহশীল ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন মানুষ। তার মৃত্যুতে সমাজ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় সংগ...
১৮ মাসেও নির্বাচন নয়: অন্তর্বর্তী কমিটির নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাব, সাংবাদিকদের ক্ষোভ
সর্বশেষ, সারাদেশ

১৮ মাসেও নির্বাচন নয়: অন্তর্বর্তী কমিটির নিয়ন্ত্রণে খুলনা প্রেসক্লাব, সাংবাদিকদের ক্ষোভ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি, খুলনা ||খুলনার সাংবাদিকদের অন্যতম প্রধান সংগঠন খুলনা প্রেসক্লাব দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে অন্তর্বর্তীকালীন কমিটির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হওয়ায় বিষয়টি নিয়ে খুলনার পেশাদার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হলে সাময়িকভাবে তিন মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। ওই কমিটির দায়িত্ব ছিল নির্ধারিত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। তবে নির্ধারিত সময় পার হলেও নির্বাচন আয়োজন করা হয়নি। উল্টো একাধিক দফায় মেয়াদ বাড়িয়ে বর্তমানে প্রায় দেড় বছর ধরে একই কমিটি প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করছে।প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যেখানে নির্বাচিত কমিটি...
রামপাল ট্র্যাজেডি: মোংলায় পাশাপাশি ৯ কবর, শোকে স্তব্ধ এলাকাবাসী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রামপাল ট্র্যাজেডি: মোংলায় পাশাপাশি ৯ কবর, শোকে স্তব্ধ এলাকাবাসী

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যকে মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। একই পরিবারের এতজনকে একসঙ্গে হারানোর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক।শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর কবরস্থানে আগে থেকে খোঁড়া পাশাপাশি ৯টি কবরে তাদের দাফন করা হয়।মোংলা কবরস্থানের খাদেম ও গোরখোদক মুজিবুর ফকির বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কবরস্থানের দায়িত্ব পালন করছেন। কিন্তু কখনও একসঙ্গে একই পরিবারের এতজনের জন্য কবর খুঁড়তে হয়নি। পাশাপাশি ৯টি কবর খুঁড়তে গিয়ে তার হাত কেঁপে উঠছিল। ঘটনাটি তার কাছে অত্যন্ত হৃদয়বিদারক বলে জানান তিনি।তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সম্মতিতেই একই স্থানে পাশাপাশি কবর খোঁড়া হয়েছে, যাতে স্বজনরা একই জায়গায় চ...
বেলকুচিতে জমে উঠেছে ঈদবাজার
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জমে উঠেছে ঈদবাজার

|| আসাদুল ইসলাম | ​নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||​পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রতিটি বিপণিবিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও কাপড়ের দোকানগুলোতে নারী ও তরুণ-তরুণীদের উপস্থিতি চোখে পড়ার মতো।​সরেজমিনে বেলকুচি পৌর এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দোকানিরা তাদের সংগ্রহে রেখেছেন আধুনিক ও রুচিশীল সব পোশাক। এর মধ্যে তরুণীদের জন্য বাহারি নামের থ্রি-পিস এবং শিশুদের জন্য রঙ-বেরঙের সুতি ও সিল্কের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি ঐতিহ্যবাহী বেলকুচির তাঁতের শাড়ির দোকানগুলোতেও পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড় বেড়েছে।​ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুর দিকে বিক্রি কিছুটা কম থাকলেও মাঝামাঝি সময় থেকে বাজার পুরোদমে জমে উঠেছে। গত বছরের তুলনায় এবার পোশাকের দাম কিছুট...
রামপাল ট্র্যাজেডি: নববধূ মিতু, বোন ও দাদির জানাজা শেষে দাফন
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

রামপাল ট্র্যাজেডি: নববধূ মিতু, বোন ও দাদির জানাজা শেষে দাফন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত নববধূ মারজিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া ও দাদি রাশিদা বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে বাড়ির পাশের একটি মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।স্থানীয়রা জানান, মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানাজায় আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে একসঙ্গে তিনজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কনের নানি আনোয়ারা বেগমের মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রামে পাঠানো হয়েছে।গ্রামবাসীরা বলেন, যে বাড়িতে কিছুক্ষণ আগেও বিয়ের আনন্দ ছিল, সেখানে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া। নববধূর বাবা আবদুস সালাম মোড়ল শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজন ও এলাকাবাসী নিহতদের রুহের ম...
খুলনায় ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সভা
সর্বশেষ, সারাদেশ

খুলনায় ই-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সভা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক প্রেরিত “ডিমান্ড ফর জাস্টিস” শীর্ষক নোটিশের আলোকে খুলনা সিটি কর্পোরেশন এ সভার আয়োজন করে। সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন, পরিবেশ অধিদপ্তর, পরিবেশবাদী সংগঠন বেলা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।সভায় জানানো হয়, দেশে ই-বর্জ্য উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবস্থাপনার পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গবেষণা অনুযায়ী খুলনায় প্রতি ৫০০ টন বর্জ্যের মধ্যে প্রায় ১৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য (৭৫ টন) এবং প্রায় ১০ শতাংশ ই-বর্জ্য (১০ টন)...
খুলনায় মাসুম বিল্লাহ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাসুম বিল্লাহ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||রূপসা উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর হত্যাকারী ও অর্থদাতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বসির হায়দার পল্টু। শ্রমিক দল নেতা আলী আকবর রাজুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম ও আব্দুর রশিদ শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক এস এম কামরুজ্জামান।মানববন্ধনে বক্তৃতা করেন রূপসা-বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নিহতের বড় ভাই মহিউদ্দি...
মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ শুরু
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ শুরু

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||পবিত্র রমজান মাসকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে ইফতারের আয়োজনকে সহায়তা করার লক্ষ্যে সদর উপজেলার মোট ৫৮টি মাদ্রাসা ও এতিমখানার জন্য এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টন তুলে দেওয়া হয়েছে।প্রশাসন জানায়, প্রতিটি কার্টনে ২৪টি করে প্যাকেট রয়েছে এবং প্রতিটি প্যাকেটে ১ কেজি করে উন্নতমানের খেজুর রাখা হয়েছে। তালিকাভুক্ত বাকি ৩২টি প্রতিষ্ঠানের জন্য উপহার বিতরণ আগামী রবিবার পর্যায়...