Tuesday, July 14

সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে তিনি সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের সমৃদ্ধ ব্যাখ্যামূলক বক্তব্য তুলে ধরে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের সত্যতা, আল-কুরআনের অলৌকিকত্ব এবং পূর্ববর্তী কিতাব হযরত মুসা (আ.)-এর তাওরাতের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। এখানে সৎকর্মশীল ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হ...
যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২১ জুন) মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মো. আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।আদালতের নির্দেশে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা...
নৌবাহিনীতে কমিশন পেলেন কুড়িগ্রামের আরশী, জিতলেন সেরা নারীর পদক
সর্বশেষ, সারাদেশ

নৌবাহিনীতে কমিশন পেলেন কুড়িগ্রামের আরশী, জিতলেন সেরা নারীর পদক

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃতি সন্তান আরশী মুমতাহানাহ বাংলাদেশ নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেছেন। একই সঙ্গে তিনি কমিশনপ্রাপ্ত ৬১ জন কর্মকর্তার মধ্যে ‘বেস্ট ফিমেল মিডশিপম্যান’ পদক অর্জন করে নাগেশ্বরীসহ সমগ্র কুড়িগ্রাম জেলার জন্য অনন্য সম্মান ও গৌরব বয়ে এনেছেন।শনিবার (২০ জুন) বাংলাদেশ নেভাল একাডেমি (বিএনএ)-তে ২৩বি ব্যাচের লং কোর্সের ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে আরশী মুমতাহানাহকে আনুষ্ঠানিকভাবে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়। এ সময় তাঁর কাঁধে অফিসার র্যাঙ্কের ‘এপুলেট’ পরিয়ে দেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মো. নাজমুল হাসানের সহধর্মিণী এবং আরশীর বাবা-মা।নাগেশ্বরীর বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব হারিসুল বারি রনি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুশরাত দম্পত...
মানিকগঞ্জে রাস্তার ধস, মালবাহী ট্রাক উল্টে দুর্ঘটনা
সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে রাস্তার ধস, মালবাহী ট্রাক উল্টে দুর্ঘটনা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া মোড়ে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত একটি সড়কে মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি টানা বৃষ্টিতে রাস্তার একটি অংশ ভেঙে গেলে তা নতুন মাটি ফেলে ভরাট করা হয়েছিল।সোমবার (২২ জুন) মালবোঝাই একটি ট্রাক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভরাট করা অংশটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন ধরেই সংকুচিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির কারণে দুর্বল হয়ে পড়া রাস্তার ওপর ভারী যানবাহন চলাচল করায় এ দুর্ঘটনা ঘটেছে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও ...
ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত তহবিল থেকে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও এই বৃত্তি প্রদান করা হলো।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। উপাচার্য...
তাড়াইলে ২৭ মামলার এক আসামিসহ গ্রেফতার ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ২৭ মামলার এক আসামিসহ গ্রেফতার ৪

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে পুলিশের এক বিশেষ অভিযানে ২৭ মামলার পলাতক আসামিসহ চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, কিরিচসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, একদল চিহ্নিত অপরাধী পুকুর পাড়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। তাড়াইল থানার সাব-ইন্সপেক্টর এ.কে.এম. মোশাররফ হোসেন ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল (২৫) ও রাজ্জাক (৪১) নামে দুই অপরাধী পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেফতা...
সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে নিখোঁজ স্কুলছাত্রী মারিয়া (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্য...
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চন্দননগর এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।​প্রাথমিক তথ্যানুযায়ী, মৃতদেহটি বিকৃত অবস্থায় রয়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।​এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।​এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক...
বদলগাছী হাটে বিএনপি নেতা গিটারের ইশারায় খাজনা আদায়! সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী হাটে বিএনপি নেতা গিটারের ইশারায় খাজনা আদায়! সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী সদর হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সরকারি রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের দাবি, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রভাবশালী মহল খাজনা আদায় করছে। এতে সরকারের প্রকৃত রাজস্ব আদায় এবং অর্থের স্বচ্ছ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিগ্রহণকৃত (গভঃ একোয়ার্ড স্টেট) বদলগাছী সদর হাট ও বাজার খাস আদায়ের আওতাভুক্ত হলেও উপজেলা প্রশাসনের কার্যকর তদারকির অভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবর্তে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের লোকজন খাজনা আদায় করছেন। ফলে হাট পরিচালনা ও খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জান...
পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও নলকূপ বিতরণ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও নলকূপ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রামসমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।রবিবার (২১ জুন) দিনব্যাপি ছোট তারাবন চড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।দুপুরে জগৎ মোহন পাড়ায় স্থানীয়দের পানীয় জলের জন্য নলকুপ স্থাপন, স্থানীয় কৃষক কৃষানীর মাঝে ছাতা বিতরণ ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্...