জাঁকজমকপূর্ণভাবে রংপুর সাহিত্য একাডেমি’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
|| নিজস্ব প্রতিবেদক ||বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নান্দনিক আবহে উদযাপিত হলো উত্তরবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন 'রংপুর সাহিত্য একাডেমি'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২০ জুন) রংপুর টাউন হলে সংগঠনটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আসরে স্মরণিকা মোড়ক উন্মোচন, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শক ও সুধীমহলকে দারুণভাবে মুগ্ধ করে।অনুষ্ঠানের শুরুতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন জাতীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। রংপুর সাহিত্য একাডেমির সভাপতি জনাব হাই হাফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমন্ত্...










