উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান –এমপি আলী আসগর লবী
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী বলেছেন, অতীতের হিসাব-নিকাশ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে এই অঞ্চলের উন্নয়নে কাজ করবো।তিনি আরও বলেন, শিক্ষিত জাতিই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পারে। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কলেজ কমিটিতে তারাই থাকবেন, যাদের সবাই গ্রহণযোগ্য মনে করে এবং যারা সমাজে সৎ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত।শনিবার (১১ এপ্রিল) ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে...










