রবিবার, জুন ২১

শানিত কর তলোয়ার

কে আছো নবীন কে আছো প্রবীণ
গর্জে ওঠো আবার,
ধরণী অরণ্য আগুনের লেলিহানে
জনপদ পুড়ে ছারখার।

লালসা নিবারনে ঝাঁপিয়ে পড়ে
হিংস্র হায়েনার দল,
অবলা শিশু নারীর দেহ
চিবায় অস্থিমজ্জা হাড়।
ক্ষমতার দাপটে উন্মাদ কর্মকাণ্ডে
আদাড়ে পাদারে পড়ছে লাশ,
শাসনের পালা বদলে রাতারাতি
নির্বিঘ্নে দখলদারিত্বে মহাউৎসব।

আইন প্রশাসন নীতিহীন বিচারক
চাটুকার নির্লজ্ব দাস,
ছিনিমিনি খেলে জনগণের ভাগ্য
নিয়ে জ্ঞানপাপি কুলাঙ্গার।
ফ্যাসিবাদের আবসানে দূরীভূত হয়নি
বর্বরতার আয়না ঘর,
ঘৃণ্য স্বার্থ চরিতার্থে নির্লিপ্ত
পদলেহি প্রজাতন্ত্রের কর্ণধর।

নহে বিশ্রাম ওহে নওজোয়ান
শানিত কর তলোয়ার,
খতমে নবুওয়ত শাহাদাতের উম্মত
শেরে খোদা আলী হায়দার।
লহুতে লহুতে ভেসে যাক
পবন ওহুদ পাহাড়,
অবনী হোক পঙ্কিলতা মুক্ত
নিষ্কলুষ নির্মল উজ্জ্বল।

লেখক: ব্যাংকার, মানিকগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *